=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বৃষ্টি কাটিয়ে বাড়বে অস্বস্তিকর গরম! আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিনের বৃষ্টিতে অনেকটাই কমেছিল রাজ্যের তাপমাত্রা। সকাল থেকে সন্ধ্যা একটানা বৃষ্টি চলছিল রাজ্যের একাধিক জেলায়। যার জেরে একাধিক জেলায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। তবে এইমুহুর্তে বৃষ্টির দাপট কম থাকায় আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই ‘মুড’ বদলে গেল আকাশের। যার দরুন আরও বাড়তে চলেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী, এইমুহুর্তে মৌসুমী অক্ষরেখা পাকিস্তান সংলগ্ন রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উত্তর প্রদেশ ও বিহারের উপর দিয়ে বাঁকুড়া হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার ফলে দক্ষিণবঙ্গে কিনতে চলেছে বৃষ্টির দাপট। তবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

নিম্নচাপ যেহেতু ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে তার ফলে আজ থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আগামীকালও দক্ষিণবঙ্গের কয়েক জায়গায় আকাশে হালকা মেঘ থাকলেও আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী জেলায় দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। তবে এখনও উত্তাল সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে নামার ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা জারি রয়েছে।

আরও পড়ুন: ‘জনগণকে কতদিন সহ্য করতে হবে?’, ২১ জুলাইয়ের জনসভা নিয়ে বিরক্ত হাইকোর্ট

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগ কাটলেও উত্তরবঙ্গে এখনও জারি থাকবে বৃষ্টি। আগামীকাল অর্থাৎ শুক্রবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। ভাসতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। এমনকি রবিবারও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। তবে মঙ্গলবার থেকে কমবে বৃষ্টি।

Leave a Comment