বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের ষষ্ঠ বিশ্বকাপে পা রেখেই ইতিহাস গড়লেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)। 2026 এর ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে ময়দানে পা রাখার সাথে সাথে বিশ্বের প্রথম ফুটবলার হয়ে উঠলেন লিও। সেই সাথে ইতিহাসে নিজের নাম লেখানোর পাশাপাশি দলের হয়ে চলতি বিশ্বকাপের শুরুতেই হ্যাটট্রিক করে মেসি বুঝিয়ে দিলেন, বুড়ো হাড়ের ভেলকি কতটা! শুধু তাই নয়, বুধবার গোটা মাঠ জুড়ে একাই রাজত্ব করলেন লিও। সেই সূত্রেই এক ম্যাচে 7টি নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা।
এক ম্যাচেই 7 রেকর্ড লিওর
বুধবার আলজেরিয়ার বিপক্ষে প্রথম থেকেই মাঠে ছিলেন লিওনেল মেসি। আসলে কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনা ছিল মেসিকে সামনে রেখে প্রথম থেকেই গোল করার। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। আর সেই সূত্র ধরেই বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করার সাথে সাথে একসাথে সাতটি রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। তৈরি হয়েছে নতুন ইতিহাস।
না বললেই নয়, এদিন আর্জেন্টিনার জার্সিতে নিজের 200 তম ম্যাচে খেলতে নেমেছিলেন লিও। সেই সূত্রেই আন্তর্জাতিক ফুটবলে 200 ম্যাচ খেলা গুটি কয়েক প্লেয়ারদের মধ্যে জায়গা করে নিয়েছেন মেসি। দ্বিতীয় রেকর্ড হিসেবে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন মেসি। আজকের ম্যাচ ধরে মেসির গোলের সংখ্যা 16। তবে সেটা যৌথভাবে। অর্থাৎ জার্মানির মিরোস্লাভ ক্লোসাও বিশ্বকাপের ইতিহাসে 16টি গোল করেছেন।
অবশ্যই পড়ুন: আলজেরিয়ার বিরুদ্ধে নেমেই ইতিহাস, এমন করা বিশ্বের প্রথম প্লেয়ার হলেন মেসি
ফুটবল বিশ্বকাপের প্রথম প্লেয়ার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে পা রেখেছেন লিওনেল মেসি। এটাই তাঁর তৃতীয় রেকর্ড। চতুর্থ রেকর্ড গড়েছেন হ্যাটট্রিকে। এদিনের ম্যাচের পরই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্লেয়ার হিসেবে হ্যাটট্রিক করা খেলোয়াড় হয়ে উঠলেন লিও। এছাড়াও বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল এবং অ্যাসিস্ট করার ইতিহাস রয়েছে লিওনেল মেসি এবং পেলের দখলে। একই সাথে বিশ্বকাপের ইতিহাসে বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল করা প্লেয়ার হয়ে উঠেছেন মেসি। এই ক্ষেত্রে লিওর গোল সংখ্যা 6। এছাড়াও বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হিসেবেও ইতিহাস গড়েছেন লিও।