=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের হতাশ করলেন বৈভব সূর্যবংশী, শ্রীলঙ্কা ম্যাচে দুর্ব্যবহারের কী সাজা দিল BCCI?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে দাপট দেখানো বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ওয়ানডেতে এসেই মুখ থুবড়ে পড়েছেন। যে ছেলেটা এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছয়ের বন্যা বইয়ে দিয়েছিল, সেই কিনা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছে! বিষয়টা ভাবতেও কেমন লাগে! গত ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর আফগানিস্তানের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ব্যাট হাতে কিছুই করতে পারলেন না বৈভব। শুধু হতাশ করলেন ভক্তদের।

ব্যাট হাতে আবার ব্যর্থ বৈভব

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ চলাকালীন একটি ম্যাচেও হাফ সেঞ্চুরি করতে পারেননি বৈভব সূর্যবংশী। বুধবার আফগানিস্তানের মুখোমুখি হয়ে অর্ধশতরান করতে নামলেও 38 রান করেই সন্তুষ্ট থাকতে হল বিহারের কিশোরকে। প্রিয়াংশ আর্য হাফ সেঞ্চুরি করতে পারলেও বৈভবের হাত থেকে সেই রান আসেনি। তাতে মন ভেঙেছে বৈভব ভক্তদের।

এদিন, 4টি চার ও দুটি ছয় সহযোগে 38 রান করার পর বড় শট খেলতে গিয়ে ব্যর্থ হন বৈভব সূর্যবংশী। আর সেটাই কোথাও গিয়ে তাঁর নামের পাশে অসফল শব্দ যোগ করল। আসলে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, টি-টোয়েন্টির মতো একই ধরনের ব্যাটিং স্টাইল এবং তাড়াহুড়োর কারণেই ওয়ানডেতে বারবার ব্যর্থ হচ্ছেন 15 বছরের এই ক্রিকেটার।

অবশ্যই পড়ুন: “অরূপ দা আপনার….” এবার প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ শতদ্রুর

বৈভবকে শাস্তি দিল BCCI?

গত ম্যাচে শ্রীলঙ্কার কাছে সুপার ওভারে হারের পর লঙ্কান প্লেয়ারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে ছিলেন এই ভারতীয় ক্রিকেটার। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে শ্রীলঙ্কার ক্রিকেটার বিশেন হালাম্বাগে-কে ধাক্কা মারার অভিযোগ রয়েছে। আর সেই ঘটনার পরই নানান মহলে ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি। অনেকেই বৈভবকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও শাস্তির খাড়া নেমে আসেনি বিহারের ক্রিকেটারের গলায়! বরং, একদিক থেকে কার্যত বৈভবকে ক্লিন শিট দিয়েছে BCCI!

Leave a Comment