=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শান্তিচুক্তিতে স্বাক্ষর ইরান-আমেরিকার, খুলছে হরমুজ, কাটবে জ্বালানির সংকট?

সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে কাটল পশ্চিম এশিয়ার যুদ্ধের (Middle East War) কালো মেঘ! ইরান এবং আমেরিকা উভয় দেশই শান্তি চুক্তিপত্রে স্বাক্ষর করেছে বলে খবর (Iran-US Deal)। তাহলে কি খুলে যাচ্ছে হরমুজ প্রণালী, এবং বিশ্বজুড়ে কাটতে চলেছে জ্বালানির সংকট? যদিও আগেই চূড়ান্ত হয়েছিল শান্তি চুক্তি। কিন্তু বাকি ছিল সইসাবুদ। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ডিজিটাল ভাবেই সই করেছেন বলেই খবর সূত্রের। এমনকি নির্ধারিত সময়সীমার আগেই তাঁরা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

কাটতে চলেছে হরমুজের সমস্যা

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ। তারপর থেকেই চলছে অশান্তি। যার কারণে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়, এবং গোটা বিশ্বজুড়ে মাথাচাড়া দিয়ে দাঁড়ায় জ্বালানির সংকট। তবে আমেরিকা এবং ইরান এবার শান্তিচুক্তির পথে হাঁটল। আগেই চুক্তি সম্পন্ন হয়েছিল। জানা গিয়েছিল, চলতি সপ্তাহের শুক্রবারে সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই সইসাবুদ সম্পন্ন হবে। কিন্তু তার দু’দিন আগেই দুই দেশের তরফ থেকে শান্তি চুক্তি সম্পন্ন হল।

রবিবার খসড়া পত্রে সই করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরান পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। যদিও সেই স্বাক্ষর কার্যকর হওয়া বাকি ছিল। শুধুমাত্র সইসাবুদই বাধা হয়ে দাঁড়িয়েছিল। এদিকে হোয়াইট হাউজের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বুধবার জি৭ সম্মেলনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে নৈশভোজের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই স্বাক্ষর করেছেন। এমনকি সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। পাশাপাশি ইরানের তরফ থেকেও এই খবর নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের ৪৬৫টি বেসরকারি স্কুলের স্বীকৃত বাতিল করল বিজেপি সরকার

বিশেষজ্ঞদের মতে, প্রায় চার মাস ধরে চল সংঘাতের জেরে গোটা বিশ্বজুড়ে যে জ্বালানির সংকট তৈরি হয়েছিল, তা খুব তাড়াতাড়ি কাটতে চলেছে। কারণ, বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ খুলে দিলে আন্তর্জাতিক মহলে আবারও বাণিজ্যে গতি আসবে। এমনকি এই চুক্তির পরপরই তা খুলে দেওয়া হবে বলেও জানা গিয়েছে। যার কারণে দেশের বাজারেও আবার তেলের দাম অনেকটাই কমতে পারে, এবং স্বস্তি পাবে আমজনতা। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই তেলের দাম কমতে শুরু করেছে। আর শেয়ারবাজারও চাঙ্গা হচ্ছে। এখন দেখার দেশের বাজারে কতটা প্রভাব পড়ে।

Leave a Comment