=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

BCCI-র নির্দেশ অমান্য, এবার আইনি শাস্তি পেতে পারেন টিম ইন্ডিয়ার ৩ ক্রিকেটার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভুলের মাসুল গুনতে হতে পারে ভারতীয় দলের (Team India) তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজ, তিলক বর্মা ও প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রাইডুকে। জানা যাচ্ছে, টিজি20 লিগ নিয়ে এবার কঠোর ব্যবস্থা নিতে পারে তেলেঙ্গানা ক্রিকেটার অ্যাসোসিয়েশন। আসলে এই লিগ তেলেঙ্গানা ক্রিকেটের অন্তর্ভুক্ত নয়। কিন্তু তা সত্বেও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনুমতি না নিয়েই এই লিগের প্রচার করেছেন ভারতের এই তিন ক্রিকেটার। আর তারপরেই তেলেঙ্গানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ভারতের এই তিন তারকাকে নোটিস দিয়েছে।

 আইনি জটিলতায় জড়াতে পারেন তিন তারকা

ANI এর এক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের তারকা ক্রিকেটার সিরাজ, তিলক সহ প্রাক্তন ক্রিকেটার রাইডুকে টিজি20 ক্রিকেট লিগের প্রচার করার জন্য আইনি নোটিস দিয়েছে তেলেঙ্গানার ক্রিকেট অ্যাসোসিয়েশন। একই ঘটনায় নোটিস পাঠানো হয়েছে দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতের দুই সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা এবং ভেঙ্কটেশকেও।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তেলেঙ্গানা ক্রিকেট। সেখানে বলা হয়, HCA ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশিকা অনুসরণ করছে না এবং অনুমোদন ছাড়াই টিজি20 ক্রিকেট লিগ আয়োজন করছে।

অবশ্যই পড়ুন: মহিলা বা পুরুষ, পারেননি বিশ্বের কেউই! সেই রেকর্ড গড়ে দেখালেন স্মৃতি মান্ধানা

সাধারণত, ভারতে কোনও ক্রিকেট লিগ আয়োজনের জন্য প্রয়োজন হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদন। সেই অনুমোদন না পাওয়া গেলে এই ধরনের ক্রিকেট লিগ আয়োজন করা যায় না। তবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন অনুমতি ছাড়াই লিগ আয়োজন করছে, যে বিষয়টি আদতে ক্রিকেট নিয়মের পরিপন্থী এবং আইনের লঙ্ঘন। কেউ কেউ বলছেন, এক্ষেত্রে শাস্তি পেলেও পেতে পারেন ভারতের তিন তারকা সহ বাকি অভিযুক্তরা!

Leave a Comment