লাদাখ ভ্রমণের জন্য ২০ হাজার টাকা দেবে বিজেপি সরকার, কারা পাবেন? রয়েছে শর্তও

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার লাদাখ ভ্রমণের (Ladakh Tour) জন্য সরকার দেবে ২০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। বিনামূল্যে মিলবে সিন্ধু দর্শের সুবিধা। বড় সিদ্ধান্তর রাজ্যের বিজেপি সরকারের। ইতিমধ্যেই এই সিন্ধু দর্শন তীর্থযাত্রা আর্থিক সহায়তা প্রকল্প ২০২৬ অনুমোদন করা হয়েছে। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য নাগরিকরা সিন্ধু দর্শন তীর্থযাত্রার জন্য পাবে সহায়তা। কিন্তু কারা যোগ্য এবং কী কী শর্ত রয়েছে তা বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

রাজ্যের তরফ থেকে চালু সিন্ধু দর্শন তীর্থযাত্রা আর্থিক সহায়তা প্রকল্প

রিপোর্ট অনুযায়ী, আসলে এই প্রকল্পের আওতায় শুধুমাত্র বিহারের বাসিন্দারাই সুবিধা পাবে। সেক্ষেত্রে সিন্ধু নদী বরাবর লাদাখ ভ্রমণ করতে পারবে নাগরিকরা, এবং ভ্রমণের পর সরকারের (Government of Bihar) কাছ থেকে মিলবে আর্থিক সহায়তা। সেক্ষেত্রে সরকার ভ্রমণের খরচের ৫০ শতাংশ অথবা জনপ্রতি সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত দেবে। কারণ, লাদাখ ভ্রমণ অনেকের কাছেই ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। আর্থিক সমস্যার কারণে অনেকে এই ভ্রমণ করতে পারে না। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সেই সুবিধা করে দিচ্ছে রাজ্য সরকার।

কারা পাবে এই সুবিধা?

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলো পূরণ করলেই মিলবে ২০ হাজার টাকা।

  • প্রথমত, তাকে বিহারের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • দ্বিতীয়ত, তীর্থযাত্রীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। ১৮ বছরের কম বয়সী শিশু বা কিশোর, কিশোরীরা এই প্রকল্পের সুবিধা পাবে না।
  • এমনকি সরকার আরও সিদ্ধান্ত নিয়েছে যে, এই প্রকল্পের আওতায় প্রতিবছর সর্বোচ্চ ১০০ জনকেই সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন: বিশ্ব র‍্যাঙ্কিংয়ে পিছোল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়, সেরার মুকুট পেল কে?

কীভাবে পাবেন এই অনুদান?

আসলে এই প্রকল্পের সুবিধা তীর্থযাত্রা সম্পন্ন করার পরেই পাওয়া যাবে। অর্থাৎ, তীর্থযাত্রীদের প্রথমে তাদের যাত্রা নিজেদের টাকায় সম্পন্ন করতে হবে। তারপর নির্ধারিত পদ্ধতি অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন গৃহীত হলেই এই অনুদান দেওয়া হবে। আর পর্যটন বিভাগ খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করব বলে জানানো হয়েছে।

Leave a Comment