=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দুর্নীতিতে জড়িয়ে মমতার বোনও? বাড়িতে হানা দিল CID

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায় পৌঁছলেন CID আধিকারিকরা। তবে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি কিংবা অফিসে নয় বরং তাঁর বোনের হরিশ চ্যাটার্জী স্ট্রিটের ফ্ল্যাটে পৌঁছেছেন তদন্তকারীরা। এদিন দুপুরবেলায় আচমকা মমতার বাড়ি লাগোয়া পাড়ায় হাজির হন তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিকভাবে পাড়া-প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদের পর মমতার বোনের ফ্ল্যাটে পৌঁছন CID অফিসাররা। আর এমন খবর প্রকাশ্যে আসতেই, প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনও কি তাহলে দুর্নীতিতে জড়িয়ে?

হঠাৎ কেন মমতার বোনের বাড়িতে হানা দিল CID?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির পাশেই হরিশ চ্যাটার্জী স্ট্রিটের 29/ডি নম্বর ফ্ল্যাটে থাকেন তাঁর এক আত্মীয়। জানা গিয়েছে, সম্পর্কে তিনি তৃণমূল নেত্রীর বোন হন। এদিন দুপুরে তাঁর বাড়িতেই হাজির হন CID আধিকারিকরা। সূত্রের খবর, এক মামলায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বোনের বাড়িতে হাজির হয়েছেন তদন্তকারীরা। তবে ঠিক কোন মামলায় মমতার বোনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে CID, তা জানা যায়নি।

পাড়া প্রতিবেশী সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই ফ্ল্যাটের দ্বিতীয় তলায় থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বোন। তাঁর সাথে নাকি ভালই সম্পর্ক রয়েছে মমতার। বিধানসভায় সই জাল কাণ্ডে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকিদের জিজ্ঞাসাবাদ করেছে CID। এবার এক ভিন্ন মামলায় তদন্তকারীদের নজরে মমতার বোন।

অবশ্যই পড়ুন: যোগ দিবসে রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল, থাকতেই হবে কর্মসূচিতে? জানাল হাইকোর্ট

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর একে একে জেলে যাচ্ছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে নেতাকর্মীরা। এরই মাঝে সই জাল কাণ্ডে নাম জড়িয়েছে অনেকেরই! তাতেই দিনরাত ভবানী ভবনে ছুটতে হয়েছে অভিষেককে। যদিও এই ঘটনাকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। বিপরীত পক্ষ অর্থাৎ বিজেপি অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছে।

Leave a Comment