বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে কড়া পরামর্শ ভারতের প্রাক্তন কোচের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে বারবার সেটা প্রমাণ করেছেন 15 বছরের কিশোর। তবে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ চলাকালীন এক ক্রিকেটারকে ধাক্কা মেরে বিতর্কে জড়িয়ে ছিলেন বিহারের বিস্ময় প্রতিভা। যে ঘটনায় ব্যাপক সমালোচিত হতে হয়েছে তাঁকে। ইতিমধ্যেই বৈভবের এমন আচরণের পর তাঁকে ম্যাচ ফির 50 শতাংশ জরিমানা করেছেন ম্যাচ আম্পায়ার। কিন্তু তাতেও সন্তুষ্ট নন অনেকেই। কেউ কেউ বলছেন, বৈভবকে শাস্তি দিচ্ছে না BCCI। এমতাবস্থায়, এবার ভারতীয় ক্রিকেটারকে নিয়ে বিশেষ পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন মানসিক কন্ডিশনিং কোচ প্যাডি আপটন।

বৈভব সূর্যবংশীকে নিয়ে কড়া পরামর্শ

2011 সালের বিশ্বকাপ জয়ী সাপোর্ট স্টাফ দলের অংশ তথা ভারতের প্রাক্তন মানসিক কন্ডিশনিং কোচ আপটন বৈভব প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, “আমি প্রথমে যে কথাটা বলব তা হল, বৈভব সূর্যবংশীকে নিজের ব্যর্থতার জন্য প্রস্তুতি নিতে হবে। ব্যর্থতাকে মানতে শিখতে হবে। আমি বলতে চাই যে আপনার প্রথম দুই বা তিন ইনিংসে, ভাল সুযোগ রয়েছে। কিন্তু আপনি রান করতে পারবেন না। বিষয়টা কেমন লাগবে? এটার অভিজ্ঞতা কেমন হবে? নিজেকে প্রশ্ন করতে শুরু করুন।”

ভারতের প্রাক্তন কোচিং স্টাফের বক্তব্য, সফল হতে গেলে আগে ব্যর্থতাকে মানতে শিখতে হয়। ব্যর্থতা আসতে পারে এটার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা প্রয়োজন। ব্যর্থতা যাবে আসবে, নিজেকে সবকিছুর সাথে মানিয়ে নিতে হবে। কাকে ভবিষ্যতের শচীন, বিরাট বা ধনী হিসেবে দেখতে পারছেন? এমন প্রশ্নের উত্তরে প্যাডি বলেন, “আমি গত 5-6 বছরে ভারতে দ্রুত বর্ধনশীল তরুন সুপারস্টার দেখেছি। যাঁরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে জনপ্রিয়তা পেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটেও নিজেদের মেলে ধরেছে। তবে আজ আর তাঁদের দেখা যায় না!”

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের সাথে বিশ্বাসঘাতকতা মিগুয়েলের? বাগানে যাওয়ার আগেই প্রশ্নের মুখে

প্রসঙ্গত, সাম্প্রতিক সময় টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততার সাথে জনপ্রিয়তা পেলেও ওয়ানডেতে এসে সেভাবে হাত খুলতে পারছেন না বৈভব সূর্যবংশী। অনেকেই মনে করছেন, একদিনের ক্রিকেটে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং এবং তাড়াহুড়ো করার কারণে সফল হতে পারছেন না সূর্যবংশী। তাছাড়াও বৈভব নিজের ব্যর্থতাকে কিছুতেই মেনে নিতে পারেন না। সেটাই তাঁকে ভবিষ্যতে বিপদে ফেলতে পারে, বলেই দাবি অনেকের!

Leave a Comment