=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নেইমারদের হারে হয় ব্রেইন স্ট্রোক, ২৬-এ ব্রাজিল বিশ্বকাপে ফিরতেই সারা দিল শয্যাশায়ী ভক্ত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে ফুটবল ভক্তের অভাব নেই ব্রাজিলের (Brazil)। দেশের কোণায় কোণায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলটার অসংখ্য সমর্থক। বিশেষ করে ভারতের দক্ষিণী রাজ্য কেরলমে এই বিশ্বকাপ জয়ী দলের অগণিত ভক্ত রয়েছেন। তাঁদের মধ্যেই একজন অক্ষয় (Miracle With Brazil Fan) । জানলে অবাক হবেন, অক্ষয় এতটাই ব্রাজিল অন্ত প্রাণ যে, 2022 সালের ফুটবল বিশ্বকাপ থেকে নেইমাররা ছিটকে যাওয়ার পরই ব্রেইন স্ট্রোক হয় তাঁর। এরপর দীর্ঘ চিকিৎসা সত্বেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ওই ব্রাজিল ভক্ত। সে বছর থেকেই বিছানায় শয্যাসায়ী সে। চোখের মনি ছাড়া আর কিছুই নড়তো না তাঁর। তবে এ বছর বিশ্বকাপে ব্রাজিল দাপট দেখাতেই ঘটে গেল অলৌকিক ঘটনা।

বিশ্বকাপে ব্রাজিল ছন্দে ফিরতেই হেঁসে ওঠেন অক্ষয়

অক্ষয়ের পরিবার সূত্রে খবর, সে নিজেও একজন ফুটবলার। একেবারে ছোট থেকেই ব্রাজিলকে সমর্থন করেন কেরলমের এই ফুটবল ভক্ত। 2022 সাল থেকে স্ট্রোকের কারণে পুরোপুরি বেড পেশেন্ট হয়ে গিয়েছেন অক্ষয়। এতদিনে চোখের দুটো মনি ছাড়া আর কিছুই নাড়াতে পারতেন না এই যুবক। তবে সম্প্রতি ঘটেছে এক অলৌকিক ঘটনা। গত শনিবার, অক্ষয়ের বন্ধুরা তাঁর বাড়িতে গিয়ে বলে আসে ব্রাজিল বিশ্বকাপে প্রত্যাবর্তন করেছে। আর এমন খবর পাওয়া মাত্রই প্রতিক্রিয়া জানান অক্ষয়।

বলাই বাহুল্য, চলতি ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ড্র করলেও গত শনিবার হাইতিকে 3 গোল খাইয়ে জয় নিশ্চিত করেছে হলুদ ব্রিগেড। আর সেই খবর শয্যাশায়ী অক্ষয়ের কানে যেতেই স্ট্রোক পেশেন্টের গালে খেলে যায় হাসি। পরিবারের তরফে জানানো হয়েছে, ব্রাজিল বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে জানার পরই হেসে ওঠেন অক্ষয়।

অক্ষয়ের বাবা, মা জানিয়েছেন,  2022 সালে ব্রাজিল বিশ্বকাপে হেরে যেতেই অচেতন হয়ে পড়েছিলেন অক্ষয়। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানকার চিকিৎসকরা জানান, অক্ষয়ের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে তাঁর ব্রেইন স্ট্রোক হয়েছে। জানা গিয়েছে, 2022 বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষনের মধ্যেই স্ট্রোক হয় অক্ষয়ের।

অবশ্যই পড়ুন: গার্ডেনরিচ থেকে তিনটি যুদ্ধজাহাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর, জানুন এগুলির বিশেষত্ব

পরিবারের তরফে এও জানানো হয়, টানা চার বছর ধরে বিছানায় শয্যাশায়ী অক্ষয়। বাড়ি থেকে হাসপাতালে উদ্দেশ্যে যাওয়া ছাড়া তাঁর আর বাইরে বেরোনো হয়নি। বাড়িতে আত্মীয়রা এলে নাকি চোখ বন্ধ করে নেন অক্ষয়। পরে তাঁরা চলে গেলেই চোখ খোলেন তিনি। তবে এবছর ব্রাজিল বিশ্বকাপে জয় পেয়েছে শুনতেই হেসে ওঠে ছেলে। পরিবারের আশা, পরবর্তী ম্যাচগুলিতে ব্রাজিল যদি জিততে পারে এবং ফাইনালে উঠতে পারে তবে আবারও আগের মতোই হাঁটতে পারবেন অক্ষয়।

Leave a Comment