=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তেল বিক্রি নয়, এবার ভারত থেকে পেট্রোল কিনছে রাশিয়া

সৌভিক মুখার্জী, কলকাতা: শেষমেষ ভারত থেকে পেট্রোল আমদানি করছে রাশিয়া (Russia Buy Petrol From India)! ইউক্রেনের ড্রোন হামলায় একেবারে বিপর্যস্ত মস্কো। একের পর এক তেল শোধনাগারগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে দেশটিতে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। সেই কারণেই এবার ভারত থেকে সমুদ্রপথে পেট্রোল আমদানি শুরু করেছে রাশিয়া। ইতিমধ্যেই ৬০ হাজার মেট্রিক টন পেট্রোল রাশিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলেই খবর, এবং ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

ভারত থেকে পেট্রোল কিনছে রাশিয়া

সূত্রের খবর, ইতিমধ্যেই দুটি ট্যাঙ্কারে ৪০ হাজার মেট্রিক টন পেট্রোল রাশিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রাশিয়ার জ্বালানি মন্ত্রক বা পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে এ বিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। এমনকি ভারতের কোন শোধনাগার এই তেল রফতানি করছে তাও স্পষ্ট নয়। এমনকি সবথেকে বড় ব্যাপার, জ্বালানি ঘাটতি মুকুব দেওয়ার জন্য প্রতিমাসে আনুমানিক ৪ লক্ষ মেট্রিক টন পেট্রোল আমদানির পরিকল্পনা করছে মস্কো। সেক্ষেত্রে ভারত আমদানি করতে পারে সিংহভাগ। ইতিমধ্যেই বেলারুশ থেকে মস্কোতে ৭০ হাজার মেট্রিক টনের বেশি পেট্রোল পাঠানো হয়েছে। এমনকি ভারত সহ অন্যান্য দেশ থেকেও আমদানি করছে তারা।

সাংবাদিক বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপ্রধান পুতিন স্পষ্ট স্বীকার করেছেন, ইউক্রেনের একের পর এক ড্রোন হামলায় বিপর্যস্ত রাশিয়ার তেল শোধনাগারগুলি। দেশের মধ্যে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এমতাবস্থায় আমদানি ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই দেশটির হাতে। এমনকি একাধিক দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালাচ্ছে রাশিয়া। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলা করতে সম্প্রতি দেশটির পার্লামেন্ট কর আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন: কাটোয়ায় গান্ধী মূর্তিতে কালো কাপড় দেওয়া কালপ্রিট গ্রেফতার, পরিচয় জানলে অবাক হবেন

তবে পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ভারতেও জ্বালানি সংকট এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে কাটেনি। এরই মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানিতে রেকর্ড গড়েছে নয়াদিল্লি। সূত্রের খবর, জুন মাসে রাশিয়া থেকে প্রতিদিন আনুমানিক ২৭ লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারত। কারণ, দীর্ঘ চার মাস হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে পশ্চিম এশিয়া থেকে তেল আমদানিতে বিপত্তির মুখে পড়েছিল নয়াদিল্লি। সেই কারণে বিকল্প রাস্তা খোঁজা হচ্ছিল। যদিও এখন হরমুজের জটিলতা কেটেছে বলেই খবর। কিন্তু তাও রয়েছে অনিশ্চয়তা। তবে সেই প্রেক্ষাপটে এবার জ্বালানি সংকটের মুখে পড়ে রাশিয়াই ভারতের থেকে পেট্রোল আমদানি করছে।

Leave a Comment