একধাক্কায় অনেকটা বাড়ল সোনা, রুপোর দাম! দেখুন আজকের রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: গত কয়েকদিন দর পতনের পর আজ আবারও সোনা এবং রুপো নিয়ে দুঃসংবাদ। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে সোনার দাম (Gold Price)। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে আজ সাদা ধাতুর দর। বিশেষ করে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির টালমাটাল অবস্থা আর বিদেশী বিনিয়োগকারীদের লগ্নির জেরেই দেশীয় বাজারে ঊর্ধ্বগতি সোনা, রুপোর দাম। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৭,২০০ টাকায় (+৩০০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৪,৭৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৪,৯০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৪,৮০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৩৫০ টাকায় (+৩১৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৭,০০০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৭,১৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৭,০৫০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১০,২৫০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১০,২৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১০,৪০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১০,৩০০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৩০,৭৫০ টাকায় (+৬৩৫০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬০,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫০,০০০ টাকায়।

আরও পড়ুন: কলকাতা সহ জেলায় ৩টি নতুন রুটে বাস পরিষেবা WBTC-র, দেখুন সময়সূচি

অনেকটাই বাড়ল সোনা এবং রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা। তবে আজ একধাক্কায় ৩০০০ টাকা দাম বেড়ে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ২০০ টাকা। গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪১ হাজার ২০০ টাকা। তবে আজ ৩১৫০ টাকা দাম বেড়ে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৩৫০ টাকা। এদিকে গতকাল কলকাতার বাজারে রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ২৪ হাজার ৪০০ টাকায়। তবে আজ দাম বেড়েছে ৬৩৫০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ৩০ হাজার ৭৫০ টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

Leave a Comment