=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভক্তের ভগবান! খুদে অনুরাগীর জন্য হাসপাতালে ছুটলেন অরিজিৎ সিং

অনন্যা সরকার, কলকাতা: তাকে এক ঝলক দেখার জন্য সারা বিশ্বে ছড়িয়ে থাকা অগণিত ভক্তকূল হত্যে দিয়ে থাকেন। কিন্তু ‘হোমটাউন’ জিয়াগঞ্জের অলিতেগলিতে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) অবাধ বিচরণ। সেই ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। কদিন আগে এরকমই একটি চিত্র ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে দেখা যায় হাসপাতালে ডাক্তারের চেম্বারে এসেছেন অরিজিৎ, আর যথারীতি তাকে দেখতে হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড় লেগে গেছে। তবে ছবিটি ভাইরাল হতে প্রিয় গায়কের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়েছিলেন ফ্যানরা। এখন আবার আরেকটি নতুন ভিডিওতে অরিজিৎকে দেখা গেছে হাসপাতালে। তবে এবার নিজের চিকিৎসার জন্য নয়, গায়ক এসেছিলেন খুদে ভক্তকে দেখার জন্য। 

অনুরাগীকে দেখতে হাসপাতালে অরিজিৎ সিং 

ভাইরাল হওয়া ভিডিওতে সেই চেনা একগাল হাসি নিয়ে হাসপাতালে ছোট্ট বাচ্চাটির বেডের পাশে দেখা গেছে অরিজিৎকে। হ্যান্ডশেক করেন তার খুদে ভক্তের সাথে। অসুস্থ বাচ্চাটি ও তার মায়ের সাথে সেলফির জন্য পোজও দিতে দেখে যায় গায়ককে। ভিডিয়োটি ভাইরাল হতেই নেটপাড়া জুড়ে ভালোবাসার বর্ষণ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হচ্ছে। এক নেটিজেন বলেন, অরিজিৎ সিং তার কাছে ভগবানতুল্য। তার প্রতি ভালবাসা ভাষায় ব্যক্ত করতে অপারগ তিনি। অনুরাগীদের প্রতি গায়কের এই টান দেখে আরেক নেটনাগরিক বলেন, অরিজিৎ এক এবং অদ্বিতীয়। 

সারা বিশ্বে অরিজিতের অনুরাগীদের সংখ্যা গুনে শেষ করা যাবে না। তার গানের জাদুতে মুগ্ধ দেশ থেকে বিদেশ। খ্যাতি, যশের অভাব নেই, তবে অত্যন্ত সাধারন ভাবে জীবন যাপন করতে ভালোবাসেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, মুম্বাইয়ের ভারসোভার অভিজাত ‘সাভিতা কো-অপারেটিভ সোসাইটি’তে মোট চারটি ফ্ল্যাট রয়েছে গায়কের। একই ফ্লোরে থাকা এই চার ফ্ল্যাটের দাম প্রায় ৯.১ কোটি টাকা। 

তবু তিনি মুম্বাইতে খুব একটা থাকেন না বললেই চলে, কাজ বাদে বাকি সময় কাটে তার জিয়াগঞ্জের বাড়িতেই। স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন ছোট্ট শহরটার অলিতে গলিতে। গাছগাছালি দিয়ে সুন্দরভাবে সাজানো তার বাড়ি। অরিজিৎ তাঁর সঙ্গীত-সংক্রান্ত সমস্ত কাজকর্ম নিজের বাড়ির স্টুডিও থেকেই পরিচালনা করেন। এখানেই ব্রিটিশ পপ তারকা এড শিরান এসে গায়কের সঙ্গে বানিয়েছেন তার বিখ্যাত ‘স্যাফায়ার’ মিউজিক ভিডিওটি। তাছাড়া বলিউডের সলমন খান, আমির খানের পাশাপাশি কদিন আগে টলিউডের যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তকেও দেখা গেছে অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে।  

আরও পড়ুনঃ ভারতীয় রেলের বড় সাফল্য! বন্দে ভারতের গতিতে ছুটবে প্রথম মালবাহী EMU, সফল ট্রায়াল

২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ দিয়ে গানের জগতে পথচলা শুরু অরিজিতের। প্রায় ২১ বছর পেরিয়ে এখনো একইভাবে কন্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করে নিচ্ছেন। রিয়েলিটি শো জিততে পারেননি, তবে সুরকার প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার সুযোগ পেয়ে যান। দীর্ঘদিন মিউজিক প্রোগ্রামার হিসেবে মুম্বাইতে কাজ করেছেন অরিজিৎ সিং। তারপর ২০১১ সালে বলিউডে আত্মপ্রকাশ ‘মার্ডার ২’ ছবির ‘ফির মহব্বত’ গান দিয়ে। অত্যন্ত জনপ্রিয় হয়েছিল গানটি। পাশাপাশি বাংলার সিনেমাতেও গান গাইছেন তখন। তারপর তার জীবনের সবচেয়ে বড় ব্রেক ‘আশিকী ২’। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অরিজিৎকে। একের পর এক হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। দু’বার জিতে নিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ফিল্মফেয়ার, আইফা থেকে শুরু করে অসংখ্য অ্যাওয়ার্ড রয়েছে অরিজিতের ঝুলিতে। সংগীত জগতে তার অতুলনীয় অবদানের জন্য ২০২৫ সালের ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। 

Leave a Comment