বারুইপুর গণধর্ষণ, নেইমার যুগের অবসান…! আজকের সেরা ১০ খবর (৬ জুলাই)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৬ জুলাই, সোমবার। বারুইপুর গণধর্ষণ, নেইমার যুগের অবসান, মমতার প্রতিবাদ মিছিল, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) জালালাবাদ শহরের নাম বদল যোগী সরকারের

এবার আরও এক শহরের নাম পরিবর্তনে শিলমোহর দিলে উত্তরপ্রদেশ সরকার। শাহজাহানপুর জেলার জালালাবাদের নাম বদলে এবার পরশুরামপুরী করার প্রস্তাবে রাজ্যের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। যোগী আদিত্যনাথের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে সরকারি নথি কিংবা প্রশাসনিক ক্ষেত্রে এই অঞ্চল পরশুরামপুরী নামে পরিচিত হবে। এতে এই এলাকার ঐতিহাসিক আর ধর্মীয় গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) দুয়ারে সরকারে এসসি সার্টিফিকেট নিয়ে তুঙ্গে বিতর্ক

এবার জাতিগত শংসাপত্র নিয়ে নতুন করে জলঘোলা। রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে নাকি ব্রাহ্মণরা স্বেচ্ছায় দলিত হয়ে এসসি বা এসটি শংসাপত্র আদায় করেছিল। এবার রাজ্যের ক্ষমতার পালাবদল হতেই সেই অভিযোগ সামনে এল। মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর এমনিতেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে জাতিগত শংসাপত্র নিয়ে কোনওরকম বেআইনি বরদাস্ত করা হবে না। তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুয়ারে সরকার কর্মসূচি আয়োজন করা হয়েছিল। আর সেখানেই এই অনিয়মের অভিযোগ ওঠে। এমনকি লক্ষ লক্ষ সার্টিফিকেট বিতরণ করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) স্কুলের পাঠ্যবইয়ে যুক্ত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষে আজ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক ঘোষণা করেন। প্রথমত, আগামী শিক্ষাবর্ষ থেকে শ্যামাপ্রসাদের ভূমিকা সিলেবাসে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক ভূমিকা এবং রাষ্ট্রপ্রেম, আইনসভায় তাঁর বক্তব্যগুলি আলোচনা করা হবে। তবে এর পাশাপাশি ইতিহাস বইতে সিঙ্গুর আন্দোলনের যে কালো অধ্যায় উল্লেখ করা হয়েছে তা বাতিল করা হবে বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) দীঘা ও কলকাতা রুটে ৬টি নতুন বাস চালু করল SBSTC

যাত্রীদের সুখবর দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা এসবিএসটিসি। মেদিনীপুর থেকে কলকাতা এবং মেদিনীপুর থেকে দীঘা রুঠে চালু করা হল অতিরিক্ত বাস পরিষেবা। জানা গেছে, রবিবার মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে ছয়টি নতুন বাস উদ্বোধন করা হয়েছে। এই রুটে দীর্ঘদিন ধরে যাত্রীদের চাপ বাড়ছিল। সেই কারণেই এই উদ্যোগ রাজ্য সরকারের। মেদিনীপুর ডিপোর উদ্যোগেই চালু করা হয়েছে এই বাস। তবে সরকারি এই বাসগুলোতে মহিলাদের ভ্রমণ সম্পূর্ণ ফ্রি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) কালীঘাটে মমতার বাড়ির সামনে পুলিশি নজরদারি

বারুইপুর ধর্ষণ কাণ্ড নিয়ে এমনিতেই উত্তপ্ত গোটা বাংলা। গতকাল লাইভে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, তাঁকে নাকি হাউস অ্যারেস্ট করা হয়েছে। বারুইপুরে যাতে তাঁকে না যেতে দেওয়া হয় তার জন্য তাঁর বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়। যদিও রাতেই মমতার বাড়ি থেকে সমস্ত পুলিশ এবং ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়। কিন্তু সকালেই আবার কালীঘাটে ফের দেখা যায় পুলিশি তৎপরতা। এমনকি কেন্দ্র বাহিনীর সংখ্যাও বাড়ে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিতে অবসর ঘোষণা নেইমারের

নরওয়ের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে সবথেকে দুঃসংবাদ, কোটি কোটি ভক্তের অনুপ্রেরণা স্বয়ং নেইমার জুনিয়র আজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন। প্রায় ১৬ বছর আগে শুরু হয়েছিল তাঁর ফুটবল যাত্রা। শেষ হল চোখে জল দিয়েই। নরওয়ের কাছে একেবারে নাকানি চোবানি খেয়েছে আজ ব্রাজিল। একাই ব্রাজিলের রাতের ঘুম কেড়ে নিয়েছে হালান্ড। যদিও প্রথম থেকে নেইমারকে নামানো হয়নি। কিন্তু ৯০ মিনিটের মাথায় পেনাল্টির মাধ্যমে শেষ গোলটা করেই নিলেন তিনি। খেলা শেষে মাঠেই কাঁদতে দেখা যায় নেইমার জুনিয়রকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) বারুইপুর গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল মমতার

বারুইপুর গণধর্ষণ কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য ও রাজনীতি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে বারুইপুরে যেতে দেওয়া হয়নি বলেই অভিযোগ করেছিলেন তিনি। তবে আজ তৃণমূলের নেতা কর্মীরা বারুইপুরে গিয়েছিলেন এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। কিন্তু তারা কলকাতায় ফিরতেই আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে মশাল মিছিল করতে দেখা যায়। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতা কর্মীরা, এমনকি সাংসদ দোলা সেন। তবে ওই মিছিলে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) নর্থইস্ট রেলে প্রথম MEMU ট্রেন

উত্তর-পূর্ব ভারতের মানুষের জন্য বিরাট উপহার দিল রেল। প্রথমবার এবার এই রাজ্যগুলোর জন্য চালু হয়েছে মেমু ট্রেন। বৈদ্যুতিক শক্তি চালিত এই মেমু পরিষেবা ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেনের তুলনায় অনেকটাই কম জ্বালানি খরচ করে। এমনকি নতুন এই ট্রেনটি অসমের করিমগঞ্জ থেকে ত্রিপুরার আগরতলার মধ্য দিয়ে চলবে বলে জানানো হয়েছে। রবিবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন চালু থাকবে এই ট্রেন। সোমবার থেকেই শুরু হয়েছে যাত্রা। এমনকি যাত্রীদের সুবিধার্থে এই ট্রেনে ৩৬০০ জন করে যাত্রী বহন করার ক্ষমতা থাকবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) প্রসেনজিতের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

হঠাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনিতেই আজ রাজ্যজুড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস পালন হচ্ছে। সেই উপলক্ষেই কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে ইকোপার্কের কর্মসূচি সেরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে যেতে দেখা যায় তাঁকে। এমনকি সেখানে তিনি মিনিট পনেরো ছিলেন। তবে পরে জানা যায়, প্রসেনজিৎ পদ্মশ্রী পাওয়ার সময় অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ রক্ষার্থেই আজ অভিনেতার বাড়িতে আসেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) বারুইপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর ঘোষণা

বারুইপুর গণধর্ষণ কাণ্ডে এবার বড় কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনিতেই আজ মূল অভিযুক্ত সহ গ্রেফতার হয়েছে তিনজন। তবে আজ মুখ্যমন্ত্রী বলেন, তাঁর পরিবারের তরফ থেকে যে যে দাবি তোলা হয়েছে সবটাই আমরা পূরণ করব। দোষীদের শাস্তি দেওয়ার জন্য রাজ্য সরকারের ঠিক যে ব্যবস্থা নেওয়া দরকার তা নেবে। কিন্তু বারুইপুরের গোলমালে যে ঘটনা ঘটেছে সেখান থেকেও কাউকে রেয়াত করা হবে না। এমনকি মুখ্যমন্ত্রী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বারুইপুরে যাওয়ার আশ্বাস দিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment