=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সপ্তমীতেও পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি! দক্ষিণবঙ্গে সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ মহাষষ্ঠী, সকাল থেকেই পুজোর আমেজে মুখরিত গোটা রাজ্য। আগামী বেশ কয়েকদিন দিনভর ঘোরার পরিকল্পনা রয়েছে অনেকেরই। তবে সেই আনন্দ খানিক মাটি হতে পারে বৃষ্টির জন্য। কারণ আগামীকাল (Weather Tomorrow), মহাসপ্তমীর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির এখনই কোনও সতর্কতা নেই। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল শুক্রবার মহাসপ্তমীর সকালটি হবে বেশ মনোরম। দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। বেলা বাড়তি মাঝে মধ্যে আংশিক মেঘের আনাগোনা দেখা যাবে। যার ফলে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা নেই।

কলকাতায় আগামীকালের আবহাওয়া

সপ্তমীর বিকেলে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। সকাল থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেল দুপুরের পর থেকেই বদলে যাবে আবহাওয়া। আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। ফলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাই আগামীকাল কলকাতায় ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন।

আরও পড়ুন: প্যান্ডেল হপিং করতে গিয়ে পায়ে পড়ছে ফোস্কা! ব্যথা কমাতে কী করবেন, রইল টিপস

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামীকাল দুর্যোগের কোনও সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলায় আকাশ একদমই শুষ্ক এবং পরিষ্কারই থাকবে। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের আবহাওয়ার আরও উন্নতি হতে পারে। যদিও দক্ষিণবঙ্গে অষ্টমী থেকে আবহাওয়া উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment