=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বর্ষায় সাপের উপদ্রব? ঘরে রাখুন এই চারটি জিনিস, ‘বাপ-বাপ’ করে পালাবে সাপ

অনন্যা সরকার, কলকাতা: বর্ষা পড়তেই বাড়ে সাপের (Snake) উপদ্রব। গ্রামের দিকে তো বটেই এমনকি শহরাঞ্চলেও অনেক মানুষ এই নিয়ে আতঙ্কে থাকেন। শীত শেষ হলেই মাটির নীচের গর্ত থেকে বেরিয়ে আসে আর বর্ষা শুরু হলেই শুকনো জায়গায় খোঁজে গৃহস্থের বাড়িতে হানা দেয় ‘বিষধররা’। তবে সাপ আটকানোর উপায়ও রয়েছে। কয়েকটি সহজলভ্য জিনিস মজুত রাখলে বাড়ির ত্রিসীমানায় আর ঘেঁষবে না সাপ। এগুলো কী চলুন জেনে নিই।

সাপ তাড়াতে ঘরে রাখুন এই চার জিনিস

১. ন্যাপথলিন: জলের সাথে ন্যাপথলিন গুঁড়ো মিশিয়ে ঘরের ভিতরে, বাথরুমে, উঠোনে, বাগানে, বাড়ির সদরের সামনে ও আশেপাশে ছড়িয়ে দিন। এর গন্ধে সাপ কাছে ঘেঁষবে না।

২. লবঙ্গ-দারচিনির তেল: সাপ তাড়াতে এই তেলের মিশ্রণ বেশ উপকারী। ২ চা-চামচ লবঙ্গ আর দারচিনির তেল তিন কাপ জলে মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি ঘরের মধ্যে ও বাড়ির বাইরে, উঠোনে, বাগানে ভাল করে স্প্রে করে দিলে নিশ্চিন্তে থাকতে পারেন, সাপ আশেপাশে আসবে না।

৩. পেঁয়াজ ও রসুনের তেল: পেঁয়াজের রস বা রসুনের তেল  জলে মিশিয়ে ঘরের জানলার ফ্রেমে ছিটিয়ে দিতে পারে। এগুলির তীব্র গন্ধ সাপেদের পছন্দ নয়। জানলার ফাঁক দিয়ে সাপ ঢোকার সম্ভাবনা কমে যাবে। 

৪. অ্যামোনিয়া স্প্রে: ১ থেকে ২ কাপ জলে ২ থেকে ৩ চামচ অ্যামোনিয়া পাউডার মিশিয়ে সেটাকে স্প্রে বোতলে ভরে রাখুন। বর্ষায় মাঝে মাঝেই বাড়িতে ঢোকার রাস্তায়, বাড়ির বাইরে, উঠোনে, বাগানে এই মিশ্রণ স্প্রে করে দিতে পারেন। সাপ পালাবে। 

আরও পড়ুনঃ আরবানার ফ্ল্যাট ছাড়াও একাধিক বাড়ি, গাড়ির মালিক রচনা বন্দ্যোপাধ্যায়! দেখুন তার সম্পত্তি

পুরনো জিনিসপত্রের মধ্যে বা বাড়ির স্টোররুম থেকে যদি ভেজা শশা বা ঐরকম কোনও অস্বাভাবিক স্যাঁতস্যাঁতে গন্ধ পান তাহলে সতর্ক হয়ে যান। অনেক সময় সাপ লুকিয়ে থাকলে এইরকম গন্ধ পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, সাপকে বাড়ি থেকে দূরে রাখার জন্য সবচেয়ে ভালো পন্থা হলো বাড়ির আশপাশ পরিষ্কার রাখা। ঝোপঝাড় কেটে ফেললে ও বাগান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে বিষধরদের উপদ্রব অনেকটাই কমে যায়। বাড়ির দেওয়ালে ফাটল বা ফুটো থাকলে, তা বুজিয়ে ফেলুন। দরজা-জানলার ফাঁকগুলিকেও মেরামত করে নিন। বাগানের মধ্যে কোন গর্ত দেখতে পেলে সেটার ওপর তৎক্ষণাৎ মাটি চাপা দিয়ে দিন। নিম তেলের উগ্র গন্ধ সাপ সহ্য করতে পারে না, তাই বাড়ির আশপাশের ড্রেনে নিমতেল ছড়িয়ে দিতে পারেন। 

Leave a Comment