জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখিয়েছিল বাংলাদেশ, পথে আনল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের (India) সাথে বাংলাদেশের (Bangladesh) সম্পর্ক ধাক্কা খেয়েছে। মাঝে মহম্মদ ইউনূসের আমলে ওপার বাংলার সাথে নয়া দিল্লির সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকলেও তারেক রহমানের নেতৃত্বে একটু একটু করে ভারতের সাথে সম্পর্ক আগের জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশ। ঠিক সেই পর্বে, পদ্মা পাড়ের দেশ থেকে উঠে আসছে বড় খবর। জানা যাচ্ছে, সম্প্রতি ঢাকার এক অনুষ্ঠানে ভারতের একটি ভুল মানচিত্র প্রদর্শন করা হয়েছিল। যেখানে জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়। আর সেই ঘটনার পরই তৎক্ষণাৎ প্রতিবাদ জানান বাংলাদেশের নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত।

জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখাচ্ছে বাংলাদেশ!

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল ঢাকায়। সেখানে বাংলাদেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনারের দ্বিতীয় সচিব পূজা কুমারী ঝাঁ-ও। সম্মেলন চলাকালীন হঠাৎ বাংলাদেশের কূটনীতিক তারিক এ. করিম ভারতের একটি ভুল মানচিত্র প্রদর্শন করেন।

জানা গিয়েছে, বাংলাদেশের তরফে যে মানচিত্রটিকে ভারতের মানচিত্র হিসেবে দেখানো হয়েছিল সেই মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে দেখানো হয় পাকিস্তানের অংশ হিসেবে। যা দেখার পর ঘটনারস্থলেই প্রতিবাদ জানান ভারতীয় কূটনীতিক। পূজা বলেন, “মানচিত্রে ভুল দেখানো হচ্ছে। এখানে দেখানো হয়েছে জম্মু ও কাশ্মীর পাকিস্তানের অংশ। কিন্তু এমনটা বাস্তবে নয়। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এখানে ভারতের যে মানচিত্র দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল।”

অবশ্যই পড়ুন: মবে নিহত যুবক নির্দোষ, উস্কানি দিয়ে পার পাবে না কেউ! ১০০ জনকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, এদিন সম্মেলন চলাকালীন ভারতীয় কূটনীতিক প্রতিবাদ জানানোয় পথে আসে বাংলাদেশ। একপ্রকার বাধ্য হয়ে বাংলাদেশের কূটনীতিক তারিক এ করিম স্পষ্ট করে জানান, মানচিত্রটাই শুধুমাত্র প্রতীকি উদ্দেশ্যে তুলে ধরা হয়েছিল, এখানে দেখানো কিছুই বাস্তব নয়। এক কথায় বলা যায়, ভারতের ভুল মানচিত্র দেখালেও বাংলাদেশকে জায়গায় উচিত শিক্ষা দিয়েছেন ভারতের পূজা ঝা!

Leave a Comment