=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আচমকাই গুরুতর অসুস্থ অভিনেতা রাজেশ শর্মা, ভর্তি হাসপাতালে! কী হয়েছে অভিনেতার?

অনন্যা সরকার, কলকাতা: হঠাৎই গুরুতর অসুস্থ (Critically ill) অভিনেতা রাজেশ শর্মা (Actor Rajesh Sharma)। টলিউডের পাশাপাশি বলিউডেও অত্যন্ত পরিচিত মুখ তিনি। একাধিক বাংলা ও হিন্দি সিনেমায় কাজ করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। মিশর রহস্য থেকে নয়ন রহস্য, পারমিতার একদিন থেকে হালের দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান – বড় পর্দায় নজর কেড়েছেন অভিনেতা। হিন্দি চলচ্চিত্রেও তার অবাধ বিচরণ। এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, নো ওয়ান কিলড জেসিকা, ভুলভুলাইয়া ২, খোসলা কা ঘোসলার মতো বহু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন রাজেশ শর্মা। এখন আচমকা তার অসুস্থতার খবর নাড়িয়ে দিয়েছে অনুরাগীদের। 

হঠাৎ কি হল অভিনেতার ?

সম্প্রতি শুটিং সেরে হায়দ্রাবাদ থেকে ফিরছিলেন রাজেশ শর্মা। বিমানে একটি পোকা তার পায়ে কামড়ায়। পা ফুলে গেলেও সাধারণ ‘বাগ বাইট’ (Bug Bite) ভেবে শুরুতে তেমন গুরুত্ব দেননি। কিন্তু সেই পোকার কামড় থেকেই মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে তাঁর পায়ে। পরিবারের তরফে জানানো হয়েছে, সংক্রমনের ফলে রাজেশের ব্লাড সুগার লেভেল হঠাৎ করেই অনেকটা বেড়ে গিয়েছে। শ্বাসকষ্ট শুরু হয়েছে তার। এমনকি পায়ের সংক্রমণ পৌঁছে গেছে হাঁটু পর্যন্ত। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হতে রাজেশ শর্মাকে দ্রুত ঢাকুরিয়ার মনিপাল হসপিটালে ভর্তি করা হয়। 

ডাক্তার জানিয়েছেন, সংক্রমনের পাশাপাশি তীব্র জ্বর রয়েছে রাজশের শরীরে। শ্বাসকষ্ট এখনও কমেনি পুরোপুরি। ঠিকমতো কথা বলতে পারছেন না অভিনেতা। তবে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করার ফলে বড় ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছেন তিনি। সঞ্চালিকা ও চিত্রনাট্যকার সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন, সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে জটিলতা বাড়তে পারতো।

আরও পড়ুনঃ আজও অনেকটাই কমল সোনা ও রুপোর দাম, জানুন কলকাতার রেট

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রাজেশ শর্মার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকরা সবরকমভাবে তাকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছেন। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজেশের শারীরিক অবস্থা সর্ম্পকে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করেছেন বলেও জানা গেছে। বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে অভিনেতার। 

Leave a Comment