=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তৃণমূল সাংসদরা বিজেপিতে, ইরানে ফের হামলা…! আজকের সেরা ১০ খবর (৯ জুলাই)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৯ জুলাই, বৃহস্পতিবার। তৃণমূল সাংসদরা বিজেপিতে, ইরানে ফের হামলা, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ নিয়ে হাইকোর্টের নির্দেশ, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের থেকে পদত্যাগ করা তিন রাজ্যসভার সাংসদ সুকান্ত শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক এবার বিজেপিতে যোগদান করলেন। হ্যাঁ, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরেই তারা গেরুয়া শিবিরে পা রেখেছেন। এমনিতেই নির্বাচনের পর এবার বেহাল দশা তৃণমূল কংগ্রেসের। একের পর এক বিধায়ক থেকে সাংসদ নিজেদের দল ছাড়ছেন। ২০ জনের বেশি সাংসদ আগে এনসিপিআই-তে যোগদান করেছেন। তারপর রাজ্যসভার সাংসদ পদ থেকে তারা দিয়েছিলেন। এবার অবশেষে বিজেপির পথে হাঁটলেন তারা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ১ মাসেই ১০০০ কোটির বেশি রাজস্ব আদায়

বাংলায় এখন বিজেপি সরকার। তবে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে পরিমাণ রাজস্ব আদায় করেছে, তার এক মাসেই অতিরিক্ত ১০০০ কোটি টাকা আদায় করে ফেলল শুভেন্দু অধিকারীর সরকার। পরিসংখ্যান বলছে, ৯ মে থেকে ৯ জুন পর্যন্ত সরকারের যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে তা গত অর্থবছরের একই সময়সীমার তুলনায় ১০০০ কোটি টাকা বেশি। এমনকি তৃণমূল কংগ্রেসের আমলে কোন খাতে কত টাকা দুর্নীতি হয়েছে আর সরকারের কত টাকা রাজস্ব ঘাটতি হয়েছে, সেই সমস্ত পরিসংখ্যান প্রকাশ্যে আনবে রাজ্য সরকার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) ইরানে ফের আমেরিকা হামলা চালাতেই ঊর্ধ্বগতি তেলের দাম

যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ইরানে হামলা চালাল আমেরিকা। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট দাবি করেছেন যে, যুদ্ধবিরতি আপাতত শেষ। একের পর এক বিস্ফোরনে কেঁপে উঠেছে তেহরান। নতুন করে আবারও পশ্চিম এশিয়ায় শুরু হয়েছে উত্তেজনা। জানা গিয়েছে, হরমুজে তিনটি পণ্যবাহী জাহাজের উপর হামলা চালানো হয়েছিল। আর সেই হামলা নাকি তেহারানই করেছে। সেই হামলার বিরুদ্ধেই নাকি আমেরিকার এই কার্যকলাপ তবে হামলার খবর প্রকাশ্যে আসতেই অপরিশোধিত তেলের দাম একধাক্কায় আবার অনেকটাই বেড়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) অভিষেকের ডিজে মন্তব্যে গোসাবার বিজেপি বিধায়ককে তলব CID-র

ডিজে বাজানোর মন্তব্যকে কেন্দ্র করে এখন বিপাকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কণ্ঠস্বর নমুনার জন্য একাধিকবার আদালত তলব করা সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না সাংসদ। তবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে তলব করেছে সিআইডি। আসলে নির্বাচনের ফল প্রকাশের দিন বিজেপি বিধায়ক বিকর্ণ যখন তাঁর কর্মচারীদের নিয়ে নিজের কেন্দ্র পেয়েছিলেন, ঠিক সেই সময় ক্যানিংয়ে তাঁর উপর হামলা হয়েছিল। আর গোসাবা ফেরার পথে ক্যানিংয়ের তৃণমূল কার্যালয় থেকে বেরিয়ে এসেই তাঁর উপর তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা করে। বিকর্ণ অভিযোগ করেন যে, এর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার

আগামী ১০ এপ্রিল রাত আটটা থেকে ১৩ জুলাই সকাল আটটা পর্যন্ত চিংড়িঘাটা ফ্লাইওভার কাজের জন্য বন্ধ থাকবে বলে খবর। ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। জানা গিয়েছে, মেট্রো অরেঞ্জ লাইনের কাজের জন্য চিংড়িঘাটা উড়ালপুলে সাময়িক যান চাল চলাচল বিধিনিষেধ থাকবে। নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো নির্মাণকারী সংস্থা আরবিএনএল লিমিটেড কর্তৃক পরিচালিত করিডোর উদ্বোধনের কাজ নিরাপদে সম্পাদনের জন্য এই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে এর জন্য বিকল্প রাস্তা বেছে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ধসে বিপর্যস্ত NH-10

উত্তরবঙ্গে আবারও ভূমিধসে বিপর্যস্ত। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গ এবং সিকিমের প্রধান সংযোগকারী লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক ধসে পড়ল। জানা গিয়েছে, কাদায় মাখামাখি বিশাল বিশাল বোল্ডার এবং পাথর গড়িয়ে রাস্তায় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনকি শেভগ কালী মন্দিরের কাছে পাহাড় থেকে বিশাল ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কের উপরম মুহূর্তের মধ্যে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে পথচারীদের সমস্যার মধ্যে পড়তে হয়। তবে বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে উদ্ধারকার্য শুরু করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) তারাপীঠ মন্দিরে চালু ডিজিটাল লেনদেন

তারাপীঠ মন্দিরের দান বাক্স নিয়ে দিনের পর দিন অভিযোগ উঠছিল। অবশেষে এবার ডিজিটাল লেনদেনের ব্যবস্থা চালু করছে পুজো কমিটি। মন্দির কমিটির তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে প্রতিদিন মন্দিরে জমা হওয়া দান এবং তহবিলের অর্থ সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। এমনকি কমিটির ব্যাংক অ্যাকাউন্টে প্রায় আড়াই কোটি টাকা জমা পড়া নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছিল। সম্প্রতি একের পর এক আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার জন্যই এবার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি

ডলারের বিপরীতে আবারও ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা। এদিন মার্কিন ডলারের তুলনায় রুপি ৭ পয়সা শক্তিশালী হয়ে দিনের শেষে দাঁড়িয়েছে ৯৫.৪১ টাকায়। কিন্তু এর আগের ট্রেডিং সেশনে রুপি ধাক্কা খেয়ে ৫২ পয়সা দুর্বল হয়েছিল এবং বন্ধ হয়েছিল ৯৫.৪৮ টাকায়। কিন্তু বৃহস্পতিবার এই সামান্য পুনরুদ্ধার যে আবারও ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্লেষকরা বলছেন, সরকারি ব্যাংকগুলির মাধ্যমে ডলার বিক্রি আর ভারতীয় শেয়ারবাজারের ইতিবাচক প্রবণতা রুপির শক্তি জোগাচ্ছে। এমনকি রুপির অতিরিক্ত পতন ঠেকাতে নাকি আরবিআই পদক্ষেপ নিচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) গ্রান্ট-ইন-এইড কর্মীদের জন্য বড় ঘোষণা

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া দেওয়ার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে, বকেয়া মহার্ঘ ভাতার ৫০ শতাংশ অনুমোদন করা হয়েছে। কিন্তু এখন সরকারি কর্মচারীদের নতুন দাবি গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা যত দ্রুত সম্ভব তা মেটাতে হবে। এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক জানান, গ্রান্ট ইন এইড নিয়ে নোটিফিকেশন বের হবে। এসডিএম লড়াই করলে সফলতা আসবে। একটা অংশ সমাধান হয়েছে। আর বাকিদেরও হবে। সুতরাং এই সমস্ত কর্মীদের জন্য যে খুব তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ নিয়ে নির্দেশ হাইকোর্টের

ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিয়ে তোলপাড় তৃণমূলের রাজ্য রাজনীতি। তবে এবার কিছুটা হলেও শক্তি পেল কালীঘাট তৃণমূল। আপাতত তৃণমূলের দৈনন্দিন খরচ চালানোর কথা বিবেচনা করে অন্তর্বর্তী নির্দেশ দিলে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, এই মুহূর্তে আদালত চিন্তাভাবনা করে অন্তর্বর্তী নির্দেশ দিচ্ছে। আর স্পেশাল অফিসার নিযুক্ত হচ্ছে। পাশাপাশি দু’জন সিগনেটারি অথরিটি থাকবে। তারা তিন অ্যাকাউন্টে চেক পাঠাবে স্পেশাল অফিসারের কাছে। এছাড়াও সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তারাই শুধুমাত্র এই অ্যাকাউন্ট তদারকি করতে পারবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment