=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বর্ষাকালে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে মেনে চলুন এই টিপস

প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের তীব্র দাবদাহ থেকে বর্ষা (Monsoon) মুক্তি দেয় ঠিকই কিন্তু এই সময় স্যাঁতস্যাঁতে হয়ে থাকে ঘর বাড়ি। আসলে বাতাসে আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি হওয়ার কারণে এই স্যাঁতস্যাঁতে ভাব (Room Humidity In Monsoon) বেশি থাকে। যার ফলে পরিবারের সদস্যদের অসুস্থ হওয়ার প্রবণতা বেড়ে যায়। বিশেষ করে যাঁদের অ্যালার্জি হওয়ার ধাত রয়েছে, তাঁদের আরও বেহাল দশা হয়। তাই কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তার জন্য রইল কিছু সহজ টিপস।

ফাটল বন্ধ করতে হবে

ঘরের ছাদ, দেওয়াল ও কোণে ভিজে ভাব থাকলেই বুঝতে হবে বাড়িতে কোথাও নিকাশী ব্যবস্থার সমস্যা রয়েছে। সেক্ষেত্রে মোটা আঠাজাতীয় কোনও পদার্থ লেপে পাইপ বা দেওয়ালের ফাটল বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এছাড়াও ঘরের অতিরিক্ত আর্দ্রতা এড়াতে বাড়ির নিকাশী ব্যবস্থা এবং ছাদের অবস্থা কেমন হবে সেটাও আগে দেখে নিতে হবে।

বায়ু চলাচলের ব্যবস্থা ঠিক রাখা

বর্ষার সময় ঘরে স্যাঁতসেঁতে ভাব বেশি থাকার অন্যতম কারণ হল ঘরে বায়ু চলাচল ঠিকমতো না হওয়া। কারণ বায়ু ঠিকভাবে যাতায়াত করলে স্যাঁতসেতে ভাব, পোকামাকড়, ছত্রাক জন্মাতে পারে না। তাই বর্ষাকালে এই সমস্যা এড়াতে বাড়ির বায়ু চলাচল যাতে ঠিক মতো হয়, সেই দিকে খেয়াল রাখুন। জানলা খুলে রাখুন। ঘরের ঘুলঘুলি গুলো ভালোভাবে পরিষ্কার রাখুন।

গাছের স্থান পরিবর্তন

অনেক গাছপ্রেমী আছেন যারা ছাদে, বাগানে গাছ রাখার পাশাপাশি ঘরেও কিছু গাছ রাখেন। এমন কিছু গাছ রয়েছে যেগুলি ঘরে অতিরিক্ত আর্দ্রতা বাড়ায়। তাই বর্ষার আগে সেগুলো জানলার ধারে রাখা ভাল। এতে ঘরে সঠিক আর্দ্রতা বজায় থাকে। এমনকি অদ্ভুত অস্বস্তিকর গন্ধ ও দূর হয়ে যায়। পাশাপাশি মেঝের জল মোছার জন্য ফ্লোর ওয়াইপার রাখুন, যাতে সহজেই জল কাঁচিয়ে নিতে পারা যায়।

আরও পড়ুন: বাচ্চাদের স্মার্টফোনের আসক্তি কমাতে আজই করুন এই কাজগুলো

এসি চালিয়ে রাখুন

ঘরের স্যাঁতস্যাঁতে ভাব কাটাতে মাঝে মাঝে ঘরের এসি চালিয়ে রাখতে পারেন। এর ফলে ঘরের ভিতরের আর্দ্র বাতাস যেমন দূর হবে তেমনি অস্বস্তিকর গন্ধ দূর হবে। তবে সর্দি কাশি হলে অবশ্যই বুঝে শুনে এসি চালাবেন। কারণ সামান্য অসতর্কতায় আরও ঠান্ডা লেগে যেতে পারে। অতএব নিজের শরীরের যত্ন নেওয়াও বেশ জরুরি।

Leave a Comment