=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

একটি নয়, ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে চলছে আমুল সহ এই ৩ সংস্থা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের জন্য এখন থেকেই তৈরি ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবছরের চ্যাম্পিয়ন দলটি নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাইছে। তবে সেই পথে যাতে বিনিয়োগ বাধা না হয়ে দাঁড়ায় সেজন্য কোনও নির্দিষ্ট সংস্থার উপর নির্ভরশীল না হয়ে একাধিক বহুজাতিক সংস্থার কনসোর্টিয়াম তৈরি করে পরবর্তী সিজনের পরিকল্পনা করছে লাল হলুদ। সূত্রের খবর, এই কনসোর্টিয়ামে থাকতে পারে মূলত তিনটি সংস্থা। শোনা যাচ্ছে, তারাই যৌথভাবে টাকা ঢালবে ফুটবলে ইস্টবেঙ্গলের উন্নতি সাধনের লক্ষ্যে। আপাতত যা খবর, লাল হলুদে বিনিয়োগ করতে পারে আমুল, ইমামি এবং জুপিটার ওয়্যাগনস।

আমুল সহ তিন সংস্থার অর্থেই চলবে ইস্টবেঙ্গল!

কয়েকটি বিশ্বস্ত সূত্র মারফত খবর, তিনটি কো-স্পন্সরকে সঙ্গে নিয়েই আসন্ন মরসুমের প্ল্যান করছে ইস্টবেঙ্গল। যা খবর, মত বদলেছে ইমামি। এককভাবে নয় বরং কো স্পন্সর হিসেবেই লাল হলুদে বিনিয়োগ করতে চাইছে এই ভারতীয় সংস্থাটি। মূলত আমুল, ও জুপিটার ওয়্যাগনসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইস্টবেঙ্গলের উন্নতিতে কাজ করতে চাইছে ইমামি। যদিও কিছুদিন আগেই সংস্থাটি জানিয়েছিল তারা আর ফুটবলে খরচ করতেই চায় না। সেখান থেকে অবশ্য বিশেষ কিছু কারণে সিদ্ধান্ত বদল করেছে ইমামি।

লাল হলুদ সূত্রে খবর, তিন সংস্থার আর্থিক সাহায্য নিয়ে আগামী সিজনে যাত্রা শুরু করার পরিকল্পনা থাকলেও ইস্টবেঙ্গলের ফুটবল সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে শুধুই ক্লাবের। ফুটবলার বেছে নেওয়া থেকে শুরু করে দল গঠন, সব ক্ষেত্রেই ক্লাবই শেষ কথা। এই তিন সংস্থা আপাতত ইস্টবেঙ্গলের সাথে জুড়ে দলটিতে টাকা ঢালতেই আগ্রহী।

অবশ্যই পড়ুন: ১৬ বছর পর স্বপ্নপূরণ, বেলজিয়ামকে গুঁড়িয়ে সেমিতে ফ্রান্সকে চ্যালেঞ্জ করতে চলেছে স্পেন

প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের কো স্পন্সর হিসেবে কাজ করতে আগ্রহী আমুল কিন্তু স্পেনের জাতীয় ফুটবল দলের ভারতীয় বিনিয়োগকারী সংস্থা। সেই সংস্থাই বাংলায় বিপুল অর্থ বিনিয়োগ করতে চলেছে। রাজ্যে নিজেদের বাণিজ্যিক লঘ্নির পাশাপাশি ইস্টবেঙ্গলের ফুটবলের উন্নতিতেও সঙ্গ দিতে চাইছে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থাটি।

Leave a Comment