=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দুর্গাপুর যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন অগ্নিমিত্রা পাল, কনভয় থামিয়ে যা করলেন মন্ত্রী

আনিষা চৌধুরী, কলকাতা: দুর্গাপুজোর আনন্দের মাঝেই পথ দুর্ঘটনায় স্তম্ভিত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কলকাতা থেকে দুর্গাপুর (Durgapur) যাওয়ার পথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার (Accident) মুখোমুখি হন তিনি। দুর্ঘটনাস্থলে পৌঁছে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন অগ্নিমিত্রা। উৎসবের মরশুমে রাস্তায় চলাচলের সময় যাতে অসতর্কতার কারণে কোনও প্রাণহানি না ঘটে, সেই বার্তাই দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, সামান্য অসাবধানতা একটি গোটা পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে পারে।

কী বলছেন অগ্নিমিত্রা?

নিজের ফেসবুক পোস্টে অগ্নিমিত্রা পাল লেখেন, “আজ কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সম্মুখীন হই। দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার সাধ্যমতো সাহায্য ও সহযোগিতা করার চেষ্টা করেছি। দুর্গাপুজো আমাদের আনন্দ, উৎসব ও মিলনের সময়। কিন্তু এমন মর্মান্তিক দুর্ঘটনা মুহূর্তের মধ্যে উৎসবের সমস্ত আনন্দ ম্লান করে দিতে পারে। একটি অসতর্ক মুহূর্ত কেড়ে নিতে পারে অমূল্য প্রাণ, তছনছ করে দিতে পারে বহু পরিবারের সুখ ও স্বপ্ন। সকলের কাছে আমার বিনীত আবেদন, রাস্তায় গাড়ি চালানোর সময় সর্বদা সতর্ক ও দায়িত্বশীল থাকুন। দু’চাকার গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন, গাড়িতে সিটবেল্ট ব্যবহার করুন এবং সমস্ত ট্রাফিক নিয়ম মেনে চলুন। উৎসবের আনন্দ যেন কখনও কারও জীবনে দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। আপনার একটু সতর্কতা, আপনার নিজের এবং অন্যের জীবন বাঁচাতে পারে। সকলের দুর্গাপুজো নিরাপদ ও আনন্দময় হোক।”

পুজোর সময় স্বাভাবিকভাবেই রাস্তায় গাড়ির চাপ ও মানুষের যাতায়াত স্বাভাবিক দিনের তুলনায় অনেক বেশি থাকে। এই পরিস্থিতিতে হেলমেট পরা, সিটবেল্ট ব্যবহার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার মতো বিষয়গুলির উপর জোর দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর পোস্টের মূল বার্তা, উৎসবের আনন্দ উপভোগ করার পাশাপাশি নিজের এবং অন্যের নিরাপত্তার দায়িত্বও নিতে হবে। মনে রাখতে হবে একজন মানুষের জীবনের সঙ্গে তাঁর গোটা পরিবারের জীবন জড়িত।

আরও পড়ুন: হামলা হয়নি মমতার উপর, অভিযুক্ত পূর্ব পরিচিত! হাটে হাঁড়ি ভাঙলেন পুলিশ কমিশনার

উৎসবের মরশুমে পথ দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি। দ্রুত নিজের গন্তব্যে পৌঁছনোর তাড়ায় এমন বেপরোয়াভাবে গাড়ি চালানো কিংবা ট্রাফিকের নিয়মের তোয়াক্কা না করা বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। তাই পুজোর আনন্দে সামিল হওয়ার পাশাপাশি রাস্তায় চলাচলের সময়ও দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে, এমনটাই বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। উৎসবের আলোয় কোনও পরিবারের জীবন যাতে অন্ধকারে না ডুবে যায়, সেটা দেখাই সরকারের প্রধান লক্ষ্য।

Leave a Comment