উত্তরবঙ্গের নতুন লুকোনো রত্ন, বর্ষায় ঘুরে আসুন ‘তুরিয়ক’

সহেলি মিত্র, কলকাতাঃ উত্তরবঙ্গ (North Bengal)…নামটাই যথেষ্ট ভ্রমণ প্রেমীদের কাছে। বিশেষ করে দার্জিলিং, সিকিম, কালিম্পং পাহাড় প্রেমীদের কাছে ‘ট্রু লাভ’। তবে বর্ষার সময়ে পাহাড় আর রিস্ক একে অপরের পরিপূরক। বিপদ প্রতি পদে পদে। তবে পাহাড়প্রেমীদের কাছে কী বর্ষা কী শীত, কোনওকিছুই তাঁদের রুখতে পারে না। তবে এবারে কি আপনিও ভ্রমণের জন্য একটু শান্ত, কোলাহলমুক্ত জায়গার খোঁজ করছেন? কিন্তু কোনও নতুন জায়গার খোঁজ পাচ্ছেন না? তাহলে এখনই ভেঙে পড়ার কিছু হয়নি। আজ আপনাদের এমন এক অফবিট জায়গার সন্ধান দেব যে জায়গার নাম না আপনি আগে শুনেছেন না সেখানে গিয়েছেন। আজ কথা হচ্ছে ‘তুরিয়ক’ (Toryok) নিয়ে।

বর্ষায় ঘুরে আসুন ‘তুরিয়ক’

‘তুরিয়ক’… উত্তরবঙ্গের মধ্যে লুকিয়ে থাকা এক স্বর্গীয় জায়গা। যেখানে আপনি পিন ড্রপ সাইলেন্স পাবেন। সিটং যাননি বা এই জায়গার না শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। দার্জিলিং জেলার সিটং হল কমলালেবুর জন্য বিখ্যাত। এই জেলাতেই রয়েছে তুরিয়ক। এখানে আপনি মানুষ নয়, পাবেন শুধু প্রকৃতির অপরূপ সৌন্দর্য। শুনতে পাবেন পাখিদের কলরব। যদি আপনি ভিড়ভাট্টা এড়িয়ে প্রকৃতির একান্ত সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চান, তাহলে তুরিয়ক হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ৪ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সবুজ চা বাগান, পাহাড়ি রাস্তা, মেঘে ঢাকা উপত্যকা, শান্ত পরিবেশ আর মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য, এসবের মেলবন্ধন আপনি এই জায়গায় দেখতে পাবেন। কাঞ্চনজঙ্ঘা তো আছেই এর সঙ্গে উপরি পাওনা হবে নাম না জানা রঙিন ফুলের দল। এখানে দেখার জন্য অনেক জায়গা রয়েছে। যেমন লেপচা ফলস, চার্চ, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি ইত্যাদি। এই জায়গায় হরিণ, শ্লথ বিয়ারও দেখতে পাবেন যদি কপাল ভালো থাকে। এখানে এলে অন্তত রোমাঞ্চের অভাব হবে না আপনার।

কীভাবে যাবেন?

নিশ্চয়ই ভাবছেন এত সুন্দর জায়গায় কীভাবে পৌঁছাবেন? সেক্ষেত্রে কলকাতা থেকে ট্রেনে বা বাসে সরাসরি নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি ভাড়া করে মংপু, সিটং ছাড়িয়ে পৌঁছে যেতে পারেন তুরিয়ক। এনজেপি থেকে সময় লাগবে ঘণ্টা তিনেক।

Leave a Comment