ইতিহাসের গড়ার পথে ভারত, সরকারি সাহায্য ছাড়াই মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে বিক্রম-১

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছেন দেশবাসী। ভারতের (India) মহাকাশ গবেষণার ইতিহাসে এই প্রথমবারের মতো কোনও বেসরকারি সংস্থার উদ্যোগে তৈরি অরবিটাল-ক্লাস রকেট (Vikram-I) পৌঁছতে চলেছে মহাকাশে। জানা যাচ্ছে, হায়দরাবাদের সংস্থা স্কাইরুট অ্যারোস্পেসের হাত ধরে যে নতুন অরবিটাল রকেটটি তৈরি করা হয়েছে তার নাম বিক্রম 1। আগামীকাল অর্থাৎ 18 জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সকাল সাড়ে 11 টায় এই রকেটটিকে উৎক্ষেপণ করা হবে।

সরকারি সাহায্য ছাড়াই রকেট মহাকাশে পাঠাতে চলেছে সংস্থাটি

মিশন আগমনের অধীনে হায়দরাবাদের জনপ্রিয় সংস্থাটি এই প্রথমবারের মতো কোনও সরকারি সাহায্য ছাড়াই সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে অরবিটাল-ক্লাস রকেটটিকে মহাকাশে পাঠাতে চলেছে। এই রকেটের পিঠে চেপেই মহাকাশে পৌঁছে যাবে বেসরকারি সংস্থাটির স্যাটেলাইট। জানিয়ে রাখি, দেশীয় সংস্থার উদ্যোগে তৈরি হওয়া বিক্রম 1 রকেটটি 24 মিটার লম্বা এবং সম্পূর্ণ কার্বন কম্পোজিট কাঠামো দ্বারা তৈরি। এর মধ্যে রয়েছে তিনটি সলিড-ফুয়েল স্টেজ ও একটি লিকুইড অরবিটাল অ্যাডজাস্টমেন্ট মডিউল।

হায়দরাবাদ ভিত্তিক সংস্থাটির তরফে জানানো হয়েছে, এই বিশেষ আগমন মিশনের লক্ষ্য হল 350 কেজি ওজন পর্যন্ত পেলোড নিয়ে 450 কিলোমিটার দূরের লো আর্থবিটে স্যাটেলাইট স্থাপন করা। এ নিয়ে অবশ্য ANI এর সাথে কথা বলার সময় IN-SPACe-এর টেকনিক্যাল ডিরেক্টর রাজেশ জোথি জানিয়েছেন, 2020 সালে মহাকাশ ক্ষেত্রে সংস্কার আসার পর থেকেই ধীরে ধীরে ভারতে বিভিন্ন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থাগুলির উত্থান হতে শুরু করেছে।

তাঁর এও দাবি, স্কাইরুটের হাত ধরে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে মহাকাশে যেতে চলেছে ভারতের কোনও রকেট। আর এই উৎক্ষেপণ সফল হলে পরবর্তীতে দেশের মাটিতে বেসরকারি উদ্যোগে নতুন নতুন স্যাটেলাইট উৎক্ষেপণে জোয়ার আসবে। এর ফলে একদিক থেকে স্যাটেলাইট এবং ছোট লঞ্চ ভেহিকেল দুই বাজারই একেবারে ফুলেফেঁপে উঠবে।

অবশ্যই পড়ুন: যে ম্যাচের দায়িত্ব ছিলেন সেই ম্যাচেই হেরেছে আর্জেন্টিনা, মেসিদের ফাইনালেও সেই ‘অপয়া’ রেফারি

প্রসঙ্গত, 18 জুলাই, সকাল সকাল ভারত থেকে মহাকাশের মাটিতে বিক্রম 1 পাঠাতে চলেছে স্কাইরুট। সেই উৎক্ষেপণ কর্মসূচির আগেই সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং চিফ অপারেটিং অফিসার নাগা ভরত দাকা বলেন, “আজ থেকে 8 বছর আগে গোটা বিশ্বজুড়ে ভারত থেকে স্যাটেলাইট অপারেটরদের নির্ভরযোগ্য, ভাল মনের এবং সাশ্রয়ী রকেট পরিষেবা দেওয়ার জন্যই তৈরি হয়েছিল আমাদের সংস্থা স্কাইরুট।”

Leave a Comment