=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিকেল থেকে একটানা বর্ষণ! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকালের প্রবল বৃষ্টির প্রভাব এখনও কাটেনি দক্ষিণবঙ্গে (South Bengal)। কলকাতার একাধিক এলাকায় জল জমে গিয়েছে, বিশেষ করে দমদম, চিনার পার্ক-সহ বিস্তীর্ণ এলাকায় হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে। এদিকে ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত এবং তার প্রভাবে উত্তর ঝাড়খণ্ড থেকে ত্রিপুরা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অর্থাৎ এখনই বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা।

বিকেলেও থাকবে বৃষ্টির সম্ভাবনা

সক্রিয় মৌসুমি অক্ষরেখা কারণে আজ, মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশে ছেয়ে গিয়েছে গোটা এলাকা। মাঝে মধ্যে হালকা রোদের দেখা মিললেও বেশিক্ষণ স্থায়ী ছিল না। জানা গিয়েছে, আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আশঙ্কা করা হচ্ছে আগামীকালও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এই পরিস্থিতি বজায় থাকতে পারে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতার সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির যেমন সতর্কতা জারি করা হয়েছে তেমনি পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। এদিকে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বেশ বজায় রয়েছে। আশা করা যাচ্ছে আগামী বৃহস্পতি থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

আরও পড়ুন: হুকিং করে বিদ্যুৎ চুরি আর নয়! নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলোর অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভূমিধসের পাশাপাশি জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

Leave a Comment