=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাসি ভাত দিয়েই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ-স্টাইল লোটে মাছের ফ্রায়েড রাইস, রইল রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: কাজের ব্যস্ততার কারণে সময় বাঁচানোর জন্য অনেকেই দু’বেলার ভাত বেশি করেই করে রাখেন। পরিমাণটা মাঝে মধ্যে এতটাই বেশি হয়ে যায় যে পরেরদিন সকালেও খাওয়া যায়। কিন্তু বাসি ভাত (Rice) অনেকেরই খেতে ইচ্ছে করে না। তবে চিন্তা নেই এবার বাসি ভাত দিয়েই মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন লোটে মাছের ফ্রায়েড রাইস (Loitta Macher Fried Rice)। কীভাবে? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে ফেলুন। স্বাদ হবে দুর্দান্ত।

উপকরণ

লোটে মাছের ফ্রায়েড রাইস বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল— পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, চিলি ফ্লেক্স, লঙ্কার গুঁড়ো, চিনি, নুন, সয়া সস, ডিম, লোটে মাছ, চিংড়ি মাছ, ভাত, ধনেপাতা, সাদা তেল।

রান্নার পদ্ধতি

প্রথমে বাজার থেকে আনা লোটে মাছ এবং চিংড়ি মাছ গুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এবার একটা পাত্রে সামান্য জল নিয়ে লোটে মাছ গুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। অন্যদিকে কড়াইতে সামান্য সাদা তেল গরম করে ওর মধ্যে রসুন কচি পেঁয়াজ কুচি টমেটো কুচি হালকা করে ভেজে নিতে হবে। ওর মধ্যেই মসলা হিসেবে একে একে নুন সামান্য চিলিফ্লেক্স দিয়ে ভালো করে গোটা মিশ্রণটা মাখিয়ে নিতে হবে এবার সেদ্ধ করে রাখা লোটে মাছ গুলোকে দিয়ে দিতে হবে ওই সবজির মিশ্রনের মধ্যে। লোটে মাছের জলটা আসতে আসতে শুকিয়ে এলে ওর মধ্যে চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো এবং সামান্য সয়া সস মিশিয়ে পুনরায় ভালো করে লোটে মাছের মিশ্রণটা মাখিয়ে নিতে হবে।

আরও পড়ুন: ঝোল-ভাপা নয়, এবার স্বাদ বদলাতে ট্রাই করুন ইলিশ-পিটুলি, রইল রেসিপি

জল পুরোপুরি শুকিয়ে এলে আলাদা পাত্রে লোটে মাছের ঝুরো নামিয়ে নিতে হবে। এবার আরও একটি কড়াই নিয়ে ওর মধ্যে সাদা তেল গরম করে একটি ডিম ফাটিয়ে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে রসুন কুচি, টমেটো কুচি এবং কাঁচা চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার ওর মধ্যে ভাত দিয়ে দিতে হবে এবং মশলা হিসেবে একে একে নুন, চিনি, সয়া সস দিয়ে দিতে হবে। ৫-৭ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি লোটে মাছের ফ্রাইড রাইস। শেষের দিকে ওপরে ছড়িয়ে দিতে হবে সামান্য ধনেপাতা কুচি।

Leave a Comment