=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আরশোলাদের সমর্থনে দিল্লিতে ধরনা দিতে যাচ্ছেন মমতা, তুলবেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত একুশে জুলাই, কলকাতায় শহীদ স্মরণ সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন তিনি নিজে প্রয়োজন হলে ককরোচ জনতা পার্টির প্রতিবাদে অংশ নেবেন। এবার শোনা যাচ্ছে, আগামী সোমবার আরশোলাদের দিল্লির ধরনায় অংশ নিতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত সমাবেশে যে কথা দিয়েছিলেন সেটা রাখতেই এবার রাজধানীর উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো।

প্রতিবাদে ধরনায় বসবেন মমতা

নিটের প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা দুর্নীতির প্রতিবাদে গত কয়েকদিন ধরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে ককরোচ জনতা পার্টি। অধিকারের দাবিতে পথে নেমেছেন বহু পড়ুয়া। আর প্রথম থেকেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত একুশে জুলাই তারামণ্ডলের সামনে শহীদ সমাবেশের মঞ্চ থেকে মমতাকে বলতে শোনা গিয়েছিল, “ককরোচ জনতা পার্টি বিক্ষোভে বসেছে। প্রয়োজন হলে আমি নিজে ওদের পাশে গিয়ে দাঁড়াবো। বিক্ষোভ মঞ্চে আমি নিজে যাব।”

একুশে জুলাইয়ের সেই বক্তব্যের চার দিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি আগামী সোমবার দিল্লিতে গিয়ে পড়ুয়াদের প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করবেন। বসবেন ধরনায়। এ নিয়ে অবশ্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর তরফে প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন মমতা।

অবশ্যই পড়ুন: আর কয়েকটা দিন! ঠিক কবে অবসর নেবেন মেসি? জেনে নিন

উল্লেখ্য, দিল্লির বিক্ষোভকারীদের সমর্থনে শুক্রবার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে বামেদের ছাত্র সংগঠন। এদিন আরশোলাদের শহরের রাজপথে মিছিল করার কথা থাকলেও তাতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। যার ফলে পরবর্তীতে দেখা গেল বামপন্থীদের মিছিলেই পা বাড়ালেন ককরোচরা।

Leave a Comment