=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জিম্বাবুয়ে সিরিজ জিতে T20 ক্রিকেটে শীর্ষস্থান ফিরে পেল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সদ্য মুখ থুবড়ে পড়েছিল ভারত (Team India)। প্রথমে আয়ারল্যান্ড এবং পরে ইংল্যান্ড সিরিজ হেরে বিশ্বের এক নম্বর দলের তকমা হারিয়েছিল টিম ইন্ডিয়া। আর সবটাই হয়েছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে। তবে সেই দুঃসময় জিম্বাবুয়ে সিরিজেই কাটিয়ে উঠল ভারত। সিকান্দার রাজার দলের বিরুদ্ধে সিরিজ জয়ের সাথে সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষস্থান ফিরে পেল ভারতীয় ক্রিকেট দল।

বিরাট সাফল্য টিম ইন্ডিয়ার

ব্যাট হাতে ছন্দে না থাকার কারণে বিশ্বকাপ জয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরিয়ে ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয় আইয়ারকে। আর এসেই দলকে বিপাকে ফেলেছিলেন তিনি! বলতে সমস্যা নেই, আয়ারল্যান্ডের মতো চুনোপটি দলের কাছে পরাজয় দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তাও আবার সিরিজের পরপর দুটি ম্যাচেই। এরপর ইংল্যান্ডের কাছেও লাগাতার পরাজয় দিয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষস্থান হারায় ভারত।

ভারতের এমন দুর্দশার দায় অধিনায়কের পাশাপাশি গিয়ে পড়েছিল প্রধান কোচ গৌতম গম্ভীরের ওপরেও। তবে জিম্বাবুয়ে সিরিজে পা রেখে পরপর দুটি ম্যাচ জিতে এবার 20 ওভারের ক্রিকেটে এক নম্বর দলের তকমা ফিরে পেল টিম ইন্ডিয়া। যদিও জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে ভারত যে জিতবে সেটা আগেই বুঝে গিয়েছিলেন ভক্তরা। তবে কিছু কিছু সিরিজ দলের উপর থেকে বোঝা কমিয়ে দিয়ে যায়। চলতি সিরিজও সেই কাজটাই করেছে।

অবশ্যই পড়ুন: “একটাই দল খেলেছে..” ডার্বি জিতেই ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগানের নতুন কোচের

উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বিরুদ্ধে 219 রান তুলে দিয়েছিল ভারতীয় দল। পরবর্তীতে 220 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়েছিল জিম্বাবুয়ে। 17.5 ওভারেই 129 রানে অলআউট হয়ে যায় ভারতের প্রতিপক্ষ। আর তাতেই সিরিজ পকেটে পুরে নেয় ভারত।

Leave a Comment