=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সংস্থা ৭৬ কোটির অর্ডার পেতেই একদিনে ১২% দাম বাড়ল এই শেয়ারের, কিনবেন নাকি?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) অস্থিরতার মধ্যেই হঠাৎ দাম বাড়ল ওরিয়েন্ট টেকনলজিসের শেয়ারের। এর সবচেয়ে বড় কারণ, সম্প্রতি সংস্থাটি মোটা টাকার অর্ডার পেয়েছে।  আর তারপরেই কোম্পানিটি শেয়ারে এক প্রকার ঝড় দেখা গেল। কোম্পানিটি নতুন অর্ডারের কথা ঘোষণা করার পর তাদের শেয়ারের দাম এক ধাক্কায় 12 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার দিন শেয়ার বাজার খোলার পর শেয়ারটির দামে এমন উত্থান দেখা দিতেই এতে বিনিয়োগের জন্য এক প্রকার লাইন দিচ্ছেন বিনিয়োগকারীরা!

ভবিষ্যতে আরও বাড়বে দাম!

সোমবার, দীর্ঘ সময় পর ভারতীয় শেয়ারবাজার খুলতেই শুরুতে ওরিয়েন্ট টেকনোলজিসের শেয়ারের দাম 268 টাকা ছিল। এরপর ট্রেডিং সেশন চলাকালীন সেই দাম গিয়ে দাঁড়ায় 289 টাকা 25 পয়সায়। যদিও শেষ পর্যন্ত বিকেল সাড়ে তিনটেতে বাজার বন্ধ হওয়ার সময় এই সংস্থার শেয়ারের দাম ছিল 279 টাকা। আর এই বৃদ্ধির সবচেয়ে বড় কারণ সংস্থাটি সম্প্রতি 76.20 কোটি টাকার কাজের অর্ডার পেয়েছে। গত শুক্রবার সেই খবর প্রকাশ করেছিল তারা।

এদিন, সংস্থাটির তরফে জানানো হয় তারা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে 76.20 কোটি টাকার অর্ডার পেয়েছে। বিশেষ চুক্তির অধীনে আগামী 18 সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে সংস্থাটিকে। আর সেই খবর প্রকাশ্যে আসতেই কোম্পানিটির শেয়ারের দামে ব্যাপক উত্থান দেখা গেল। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে ধীরে ধীরে এই সংস্থার শেয়ার থেকে মোটা টাকা আয় করতে পারবেন বিনিয়োগকারীরা।

অবশ্যই পড়ুন: ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে আনতে মেনে চলুন এই টিপসগুলো

প্রসঙ্গত, বিগত ছয় মাসে এই সংস্থার শেয়ার থেকে 14.10 শতাংশ রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা। যেখানে এক বছরে এই সংস্থার শেয়ারের দাম 5.65 শতাংশ কমেছে। তবে বিগত 52 সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ারের দাম সর্বোচ্চ 467 টাকা 23 পয়সায় গিয়ে দাঁড়িয়েছিল। তবে বিশেষজ্ঞদের দাবি, আগামী দিনে এই সংস্থার শেয়ার তার সর্বোচ্চ দরও ছাপিয়ে যেতে পারে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment