শ্রবণা নক্ষত্রে জীবন থেকে দুঃখ ঘুচবে ৫ রাশির! আজকের রাশিফল, ২৯ জুলাই

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৯ জুলাই, বুধবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মকর রাশিতে এবং সূর্য কর্কট রাশিতে বিরাজ করছে। এদিকে আজ উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। পূর্ণিমা তিথির বিশেষ দিনটিতে প্রীতি এবং আয়ুষ্মান যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪১ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১৪ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বুধবার, তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কোন কোন রাশি তা জানতে হবে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল (Ajker Rashifal) একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার দীর্ঘদিনের অসুস্থতার চিকিৎসা করা উচিত। সন্ধ্যাবেলা আপনার বাড়িতে অনাকাঙ্ক্ষিত অতিথিরা আসতে পারে। প্রেমের দিক থেকে আজকের দিনটি বিশেষ যাবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অহংকারকে বাধা দেবেন না। আজ সহকর্মীরা কী বলছে সেদিকে নজর দেওয়া উচিত। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। সিগারেট থেকে দূরে থাকা উচিত। কারণ, এগুলি আপনার সময় এবং টাকা নষ্ট করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য লাল গরুকে গম কিংবা বাজরা বা গুড়ের মিশ্রণ খাওয়ানোর চেষ্টা করুন।

বৃষ রাশি: মানসিক চাপ এড়ানোর জন্য সন্তানদের সাথে সময় কাটানো উচিত। আজ আপনি নিজেকে উজ্জীবিত অনুভব করতে পারবেন। দীর্ঘমেয়াদী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। ভাই আপনার ধারণার থেকে বেশি সাহায্য করবে। সতর্ক থাকা উচিত। কারণ আপনার ভাবাবেগ কেউ নষ্ট করতে পারে। পরিবারের দিক থেকে দিনটি ভালো কাটবে। আজ আপনার পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো যাবে।

প্রতিকার: ভালোবাসার সম্পর্ক মজবুত করার জন্য হলুদ পায়েস বানিয়ে গরিবদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন।

মিথুন রাশি: যদি আপনি বাইরে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনার ভেতরে সবসময় হাসি এবং আনন্দ রাখা উচিত। দীর্ঘদিনের বকেয়া ক্ষতিপূরণ বা ঋণ আজ আপনার হাতে এসে পৌঁছবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কর্মক্ষেত্রে আপনি বিশেষ কিছু ভালো খবর শুনতে পারেন। আজ এই রাশির জাতক-জাতিকারা খুব আকর্ষণীয় হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে বলে মনে করা হচ্ছে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে পিতলের থালায় খাবার খাওয়ার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ দিনটি আনন্দময় এবং সুখের। আদালতে আপনার কোনও আর্থিক মামলা বিচারাধীন অবস্থায় থাকলে আপনি তা জিততে পারেন এবং সেখান থেকে আর্থিক লাভ করতে পারবেন। পরিবারের সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে না। তাদের কাছ থেকে ইচ্ছা মতো আচরণ আজ আশা করবেন না। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। প্রিয়জনের কঠোর কথায় আজ আপনার মন খারাপ হতে পারে। অফিসের পরিবেশ এবং আপনার কাজের মানের উন্নতি লক্ষ্য করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য গরুকে জব খাওয়ানোর চেষ্টা করুন।

সিংহ রাশি: সুস্থ এবং ফিট থাকার জন্য চর্বিযুক্ত এবং ভাজা খাবার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যদি আপনি কাছের কারোর কাছ থেকে টাকা ধার করে থাকেন, সেই টাকা আপনাকে ফেরত দিতে হতে পারে। আজ বাড়িতে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। সন্ধ্যাবেলা আজ হঠাৎ করে রোমান্টিক অনুভূতি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার শত্রুরাও বন্ধুর মতো আচরণ করবে। আজ ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে অবসর সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কাঁচা জোয়ার দান করুন অথবা গরুকে খাওয়ানোর চেষ্টা করুন।

কন্যা রাশি: ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। সম্পত্তি বা আর্থিক লেনদেনের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। বন্ধুরা আপনাকে আনন্দময় সন্ধ্যার জন্য তাদের বাড়িতে আমন্ত্রণ জানাবে। আজ প্রিয়জনের মেজাজ অনিশ্চিত থাকতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। নতুন বই কিনে আজ পুরো দিনটি ঘর বন্দি অবস্থায় কাটাতে পারেন। জীবনসঙ্গীর খারাপ আচরণ আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নয়।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য কোনও কুকুরকে দুধ খাওয়ানোর চেষ্টা করুন।

তুলা রাশি: পারিবারিক চিকিৎসার খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের কারণে আর্থিক লাভের সম্ভাবনা আছে। আজ আপনার জ্ঞান চারপাশের মানুষকে মুগ্ধ করবে। প্রিয়জন সারাদিন আপনাকে স্মরণ করে কাটাতে পারে। দিনটি আপনার জন্য উপকারে আসবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালোই যাবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার কাছের মানুষদের সাথে সময় কাটাতে ইচ্ছা হলেও আপনি তা করতে পারবেন না। দাম্পত্য জীবনে উত্তেজনা সৃষ্টি হতে পারে।

প্রতিকার: বাড়িতে লাল রঙের পর্দা বা বিছানার চাদর ব্যবহার করার চেষ্টা করতে পারেন। এতে আপনার সবদিক থেকে উন্নতি হবে।

বৃশ্চিক রাশি: স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রমগুলি পুনরায় শুরু করার জন্য আজকের দিনটি ভালো। আজ আপনি সহজে অর্থ উপার্জন করতে পারবেন। অন্যদের থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে পারবেন। নতুন প্রকল্পে অর্থ বিনিয়োগের জন্য আজ উপার্জন করতে হবে। পরিবারের দিক থেকে দিনটি ভালো কাটবে। সন্তানরা আপনাকে বাড়ির কাজে সাহায্য করবে। কিছু মতবিরোধ থাকা সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবন উন্নত হবে। সঙ্গীকে খুশি রাখতে সফল হবেন। স্বাস্থ্য ভালো থাকবে আজ এই রাশি জাতির জাতিকাদের।

প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে আজ প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হওয়ার আগে চিনি খাওয়ার চেষ্টা করতে হবে।

ধনু রাশি: আজ আপনার জীবনসঙ্গীর সাথে সিনেমা কিংবা থিয়েটার দেখে সময় কাটাতে পারেন। এতে আপনি শান্তি পাবেন। আর্থিক অবস্থার উন্নতি আজ প্রয়োজনীয় কেনাকাটাগুলি সহজ করে তুলবে। ভালবাসার দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো থাকবে না। সঙ্গীকে আবেগগত ভাবে ব্ল্যাকমেইল করা থেকে বিরত থাকতে হবে। অংশীদারিত্ব মূলক কাজ শেষ পর্যন্ত উপকারে আসবে। আজ আপনি সঙ্গীদের কাছ থেকে বিরোধিতার সম্মুখীন হতে পারেন। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: সঙ্গীর সঙ্গে ভালো প্রেমের সম্পর্ক বজায় রাখার জন্য গুরু কিংবা বাবাকে আজ গোলাপি রঙের পোশাক উপহার দেওয়ার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনার চারপাশের মানুষদের সমর্থন আপনাকে আনন্দের অনুভূতি দেবে। টাকা কোথায় খরচ হচ্ছে সেদিকে নজর রাখা উচিত। নাহলে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারেন। সন্তানরা তাদের স্কুলের কাজ শেষ করতে আপনার কাছে সাহায্য চাইবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ অবসর সময় থাকার সম্ভাবনা আছে। সেই সময় আপনি কোনও খেলাধুলা করে সময় কাটাতে পারেন বা জিমে যেতে পারেন। সঙ্গী মন খারাপ করে থাকলে আজ আপনি তার সঙ্গে সময় কাটাতে পারেন।

প্রতিকার: প্রেমের জীবন ভালো করতে হলে শনি মন্দিরে তেল কিংবা প্রসাদ নিবেদন করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: চোখের রোগীদের দূষিত এলাকা এড়িয়ে চলা উচিত। কারণ ধোয়া তাদের চোখের আরও ক্ষতি করতে পারে। আজ ভাইবোনদের মধ্যে কেউ আপনার কাছে টাকা ধার চাইতে পারে। তাদেরকে টাকা দিলে আপনার আর্থিক অবস্থা আরও খারাপ হবে। বাচ্চারা তাদের স্কুলের কাজ শেষ করার জন্য আপনার সাহায্য চাইবেও আজ অতিরিক্ত মানসিক চাপের কারণগুলি এড়িয়ে চলতে হবে। নিজের জন্য সময় বের করতে হবে এবং হাতে অবসর সময় থাকবে। সেই সময় আপনি খেলাধুলা করে বা জিমে গিয়ে কাটাতে পারেন। পরিবারের দিক থেকে দিনটি মোটামুটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ভগবান গণেশকে দুর্গা নিবেদন করার চেষ্টা করুন।

মীন রাশি: বিপদে থাকা কাউকে সাহায্য করার জন্য আজ আপনার শক্তিতে কাজে লাগানো উচিত। বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে হবে। বিদেশে বসবাসকারী কোনও আত্মীয়র কাছ থেকে পাওয়া উপহার আপনার জন্য আনন্দ বয়ে আনবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো এই রাশির জাতক-জাতিকাদের। জীবনে ব্যস্ততার মাঝেও আজ আপনার নিজের জন্য সময় পাবেন। ভালোবাসার শক্তি আপনাকে আরও ডুবিয়ে রাখতে পারে।

প্রতিকার: ১১ বার ‘ওম শম শনাইশ্চরায় নমঃ’ মন্ত্র জপ করার চেষ্টা করুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

Leave a Comment