১ আগস্ট থেকে চালু হচ্ছে পোর্টাল, লক্ষ্মী যোজনায় মহিলারা প্রতি মাসে পাবেন ২৫০০ টাকা

সহেলি মিত্র, কলকাতা: মহিলাদের জন্য রইল দারুণ সুখবর। আগামী ১ আগস্ট, ২০২৬ থেকে মহিলাদের জন্য চালু হতে চলেছে বিশেষ একটি পোর্টাল, যেখানে আবেদন করলে এবং যোগ্য হিসেবে প্রমাণিত হলে মিলবে ২৬০০ টাকা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভাপতিত্বে দিল্লি মন্ত্রিসভার বৈঠকে ‘ দিল্লি লক্ষ্মী যোজনা ‘ (Lakshmi Yojana) অনুমোদন করা হয়েছে। ২৮শে জুলাই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই প্রকল্পের অধীনে, মহিলারা প্রতি মাসে ২৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ‘লক্ষ্মী যোজনা’ পোর্টালটি ১ আগস্ট চালু করা হবে।

১ আগস্ট থেকে মহিলাদের জন্য চালু হচ্ছে বিশেষ পোর্টাল

জানা গিয়েছে, এই পোর্টালটি (Portal) চালু হওয়ার সাথে সাথেই অনলাইনে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন সাধারণ মহিলারা। ১ আগস্ট দিল্লিতে লক্ষ্মী যোজনা পোর্টাল চালু করা হবে। এরপর থেকে অনলাইনে আবেদন করা যাবে। একটি বিষয় জানিয়ে রাখি, কোনো মহিলার তিনটি সন্তান থাকলে, তিনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন না। যেসব পরিবার বছরে ২৪০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে, সেই পরিবারের মহিলারাও এই প্রকল্পের আওতা থেকে বাদ পড়বেন।

কোথায় এবং কীভাবে আবেদন করবেন?

যোগ্য মহিলারা দিল্লি সরকারের লক্ষ্মী যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন, যা ১ আগস্ট চালু হবে।যোগ্য মহিলাদের অবশ্যই লক্ষ্মী যোজনা পোর্টালে গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর অবশ্যই রেফারেন্সর জন্য আবেদনপত্রটির পিডিএফ সংরক্ষণ করে প্রিন্ট করে নিতে হবে। যোগ্যতার বিষয়ে বললে, দিল্লিতে লক্ষ্মী যোজনার সুবিধা পেতে হলে, একজন মহিলাকে অবশ্যই দিল্লিতে কমপক্ষে ১০ বছর বসবাস করতে হবে এবং তার কোনো অপরাধমূলক রেকর্ড থাকলে হবে না। প্রতি পরিবার থেকে শুধুমাত্র একজন মহিলা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন। মহিলার বয়স অবশ্যই ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষের বেশি হওয়া চলবে না।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী স্কলারশিপ প্রকল্পে মিলবে ১০ হাজার টাকার বৃত্তি, কীভাবে ও কোথায় আবেদন?

উল্লেখ্য, ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এই প্রকল্পটি। আশা করা হচ্ছে, এর মাধ্যমে দিল্লির অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর প্রায় ১৭ লক্ষ মহিলা উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মার্চ মাসে ২০২৬-২৭ সালের বার্ষিক বাজেট পেশ করার সময় এই প্রকল্পের জন্য ৫,১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

Leave a Comment