বিশেষ গুরুত্ব উত্তরবঙ্গকে, রাজ্যের উন্নয়নে ৭০ হাজার কোটি দিচ্ছে কেন্দ্র

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুধু তৃণমূল সরকার (Government Of West Bengal) নয় বরং বাম জামানার একেবারে শুরু থেকেই উন্নয়ন বিমুখ হয়ে পড়েছিল বাংলা! সরকারি তথ্য বলছে, বিগত 50 বছর ধরে উন্নয়নের নিরিখে অবহেলিত পশ্চিমবঙ্গ। সবচেয়ে বেশি অবহেলা শিকার উত্তরবঙ্গের জেলাগুলি। ঠিক সে কারণেই রাজ্যের ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই এবার বাংলার জন্য 70 হাজার কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। গতকাল অর্থাৎ মঙ্গলবার, শিলিগুড়ির এক সভা থেকে এ কথা জানালেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাঁর বক্তব্য, রাজ্যের উন্নয়নের জন্য এই আর্থিক সাহায্য দিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

বাংলার উন্নয়নের স্বার্থে সব রকম চেষ্টা করছে কেন্দ্র

বিগত বছরগুলিতে বাংলায় উন্নয়ন যে হয়নি সে কথা একপ্রকার ধ্রুব সত্য। দুদিনের শিলিগুড়ি সফরে গিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিন শহরের এক বেসরকারি হোটেলে বিশেষ বৈঠকে অংশ নিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষও। শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়েই অর্থমন্ত্রী বলেন, কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ের অভাব থাকার কারণে রাজ্য দীর্ঘদিন উন্নয়নের নিরিখে পিছিয়ে ছিল। কেন্দ্রের সাথে সমন্বয়ে না থাকার কারণে বাংলায় উন্নয়নে বড় ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি মেটাতেই বদ্ধপরিকর ডবল ইঞ্জিনের সরকার।

এদিন অর্থমন্ত্রী বললেন, রাজ্যে উন্নয়নের ঘাটতি মেটাতে নরেন্দ্র মোদি সরকার 70 হাজার কোটি টাকার আর্থিক সাহায্য দিচ্ছে। বর্তমান সরকার উন্নয়নের ক্ষেত্রে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিগত বছরগুলিতে এই উত্তরবঙ্গ বারবার অবহেলার শিকার হয়েছিল। এদিন মন্ত্রী একেবারে স্বীকার করে নিলেন, উত্তরবঙ্গে যে জমি সংক্রান্ত সমস্যা নেই সেটা স্বীকার করে নিয়েছেন মন্ত্রী। একই সাথে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরে যে সিন্ডিকেটরাজ অনেক কম সেটাও এদিন স্বীকার করেন অর্থমন্ত্রী।

অবশ্যই পড়ুন: রুশ তেল মানেই বিপদ, ভারতের ঘাড়ে ১০০ শতাংশ শুল্কের খাড়া! বিল পাস করিয়ে নিল আমেরিকা

সাংবাদিকদের মুখোমুখি হয় এদিন অর্থমন্ত্রী খোলাখুলি জানান, “এর আগের সরকার কী করেছে সেটা নিয়ে মাথা ঘামাবেন না। সেগুলো সবাই জানে। আমাদের অর্থনৈতিক স্ট্র্যাটেজিতে উত্তরবঙ্গের বিশেষ গুরুত্ব রয়েছে” মন্ত্রীর বক্তব্য থেকে একথা খুব পরিষ্কার ভাবে বোঝা গিয়েছে যে, ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে বিগত দিনগুলি তুলনায় উন্নয়নের জোয়ার দেখবে উত্তরবঙ্গের বাসিন্দারা। সেই সাথে সার্বিক উন্নয়নের সাক্ষী থাকবে পশ্চিমবঙ্গ।

Leave a Comment