=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আন্তর্জাতিক ক্রিকেটে নেমেই ICC T20 র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফালেন বৈভব, ODI তে শীর্ষে গিল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই ক্ষমতা দেখালেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। 15 বছরের সিঁড়িতে পা রাখার পরই জিম্বাবুয়ে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। ব্যাট হাতে তুলে নিয়েছেন দুটি হাফ সেঞ্চুরি। আর সেই পরিশ্রমের ফল একেবারে হাতেনাতে পেলেন বিহারের কিশোর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং তালিকায় (ICC Ranking List) বিরাট লাফ দিলেন বৈভব। এক লাফে 230 ধাপ এগিয়ে গেলেন ভারতীয় তারকা। অন্যদিকে একদিনের ক্রিকেটে শীর্ষস্থান দখল করেছেন শুভমন গিল।

ICC-র তালিকায় দাপট ভারতীয়দের

ইংল্যান্ড সিরিজে ব্যর্থ হলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে দাপট দেখান বৈভব সূর্যবংশী। গোটা সিরিজে দুটি হাফ সেঞ্চুরি করেন এই ভারতীয় ক্রিকেটার। তিন ম্যাচে অংশ নিয়ে করেন 151 রান। আর সেই সূত্র ধরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং তালিকায় 230 ধাপ এগিয়ে গিয়েছেন বৈভব। 536 রেটিং পয়েন্ট নিয়ে এখন 48 নম্বরে রয়েছেন এই ক্রিকেটার।

অবশ্যই পড়ুন: নিজের জেলায় পোস্টিং আর হবে না! সরকারি কর্মীদের বদলি বাধ্যতামূলক করল রাজ্য সরকার

অন্যদিকে 20 ওভারের ক্রিকেটে শীর্ষস্থান দখল করে রেখেছেন ভারতের বাঁ হাতি ব্যাটসম্যান ইশান কিষাণ। তাঁর রেটিং পয়েন্ট 916। অন্যদিকে বিরাট কোহলি এবং সূর্যকুমারের রেটিং এখন 909 ও 912। তবে অভিষেক শর্মা নেমে এসেছেন তিন নম্বরে। অন্যদিকে একদিনের ক্রিকেটে এতদিন এক নম্বরে থাকা নিউজিল্যান্ড তারকা ড্যারেল মিচেলকে সরিয়ে দিয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হয়ে উঠেছেন শুভমন।

টেস্টের ক্ষেত্রেও তালিকায় এসেছে বদল। পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচ ওভার মেডেন ওভার করে সেরা দশে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। তবে লাল বলের ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়া ট্র্যভিস হেড। তাঁর রেটিং পয়েন্ট 853। যদিও প্রথম পাঁচে জায়গা হয়নি কোনও ভারতীয় ব্যাটসম্যানের।

Leave a Comment