=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাজারে দাপট সুইগির শেয়ারের, এক ধাক্কায় দাম বাড়ল ১৫%! কারণ কী?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাজার কাঁপাচ্ছে জনপ্রিয় ফুড ডেলিভারি ও কুইক ই-কমার্স সংস্থা সুইগির শেয়ার (Swiggy Stock)। বুধবার, শেয়ারবাজার (Stock Market) খোলার পর এই সংস্থার শেয়ারে ব্যাপক উত্থান দেখা গিয়েছে। প্রাথমিকভাবে এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় 8 শতাংশ বেড়েছে। তবে যদি গত তিনটি ট্রেডিং সেশন মিলিয়ে হিসেব করা হয় সেক্ষেত্রে এই কোম্পানির শেয়ার থেকে একেবারে 15 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। আর তারপর থেকেই এই সংস্থার শেয়ারে বিনিয়োগের জন্য একেবারে হিড়িক পড়ে গিয়েছে।

ভবিষ্যতে মোটা টাকা আয় হতে পারে এই শেয়ার থেকে!

হঠাৎ করে সুইগির শেয়ারে এমন উত্থান দেখা দেওয়ার পর অনেকেই জানতে চাইছেন ঠিক কোন কারণে একটা সময় লসে রান করা এই সংস্থার শেয়ার এভাবে দৌড়াচ্ছে? এর নেপথ্যে সবচেয়ে বড় কারণ, সুইগি ইনস্টামার্ট এর ব্যবসায় কিছু রদ বদল। আসলে সম্প্রতি ইনস্টামার্টের CEO অমিতেশ কুমার ঝা পদত্যাগ করেছেন। আর তারপরেই এই সংস্থার দায়িত্ব নিয়েছেন মিন্ত্রার প্রাক্তন CEO নন্দিতা সিনহা।

বলাই বাহুল্য, অন্যতম অভিজ্ঞ মুখ নন্দিতা সিনহা দায়িত্ব গ্রহণের পরই জানিয়েছেন, ইনস্টামার্ট সময়ের সাথে সাথে গ্রাহকদের আস্থা অর্জন করেছেন। আসলে ইনস্টামার্ট এর ব্যবসা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে সুইগির শেয়ারের দাম। বলে রাখা প্রয়োজন, বিগত 52 সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ার সর্বনিম্ন 236 টাকায় ট্রেড করেছিল। যদিও বিগত দিনগুলিতে 23 শতাংশ আর্থিক ক্ষতিপূরণ তুলে নিয়েছে এই কোম্পানি।

অবশ্যই পড়ুন: ভারত-শ্রীলঙ্কার টেস্ট সিরিজের আগে জানুন WTC পয়েন্ট তালিকায় কে কোথায়?

বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, সুইগি বছরের পর বছর ধরে যেভাবে বিভিন্ন খাতে নিজেদের ব্যবসা বাড়াচ্ছে তাতে আগামী দিনে এই সংস্থার শেয়ারের দাম অনেকটাই বাড়বে। শেষবারের মতো আজ এই কোম্পানির শেয়ারের দাম 286 টাকা 50 পয়সা ছিল ঠিকই, তবে শেয়ার বাজারের কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন আগামী কিছুদিনের মধ্যেই এই সংস্থার স্টকের দাম 300 ছাড়িয়ে যেতে পারে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment