=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

BCCI-র অনুরোধ সত্ত্বেও টিম ইন্ডিয়া ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই KKR এ বড় দায়িত্ব পেলেন রায়ান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গৌতম গম্ভীরের সংসার ছেড়ে এবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে যোগ দিলেন প্রাক্তন নেদারল্যান্ডস অলরাউন্ডার রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeshate)। ভারতীয় দলের সহকারী কোচের পদ ছাড়ার পরপরই ঠিক হয়ে গিয়েছিল শাহরুখ খানের দলে বড় ভূমিকা পাবেন তিনি। শেষ পর্যন্ত সেটাই হল। টিম ইন্ডিয়ায় নিজের দায়িত্ব শেষ করার 24 ঘণ্টার মধ্যেই কলকাতা নাইট রাইডার্সের হেড অফ ক্রিকেট স্ট্র্যাটেজির দায়িত্ব পেলেন রায়ান।

শাহরুখের দলের হয়ে কাজ করবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ

ভারতীয় দল সম্প্রতি ইংল্যান্ডে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ হেরে যাওয়ার পরই বিদেশে থাকাকালীনই টিম ইন্ডিয়ার সহকারি কোচের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন রায়ান। জানা গিয়েছে, সেই সময়েই ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন প্রাক্তন নেদারল্যান্ডস তারকা। সেই মতোই, গৌতম গম্ভীরকে সঙ্গ দেওয়ার কাজ ছেড়ে দিয়ে 24 ঘণ্টার মধ্যেই KKR এ বিশেষ দায়িত্ব পেলেন রায়ান।

শাহরুখ খানের ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, এবার থেকে রায়ান কলকাতা নাইট রাইডার্সের গোটা বিশ্বজুড়ে সমস্ত ফ্রাঞ্চাইজির ক্রিকেট কর্মকাণ্ডের কৌশল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর পাশাপাশি তিনটি বিদেশী দলের সঙ্গে কোচিংয়েও কাজ করবেন তিনি।

অবশ্যই পড়ুন: পুজোর আগেই এই মাসে DA-র টাকা দিতে পারে নতুন সরকার, জানালেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নাকি নেদারল্যান্ডসের প্রাক্তন ক্রিকেটারকে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে  বোর্ডের তরফে আসা সেই প্রস্তাব রাখেননি নেদারল্যান্ডসের প্রাক্তন তারকা। কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতীয় দল ছেড়েছেন তিনি। তবে টিম ইন্ডিয়া ছেড়েই শাহরুখের দলে বিশেষ ভূমিকায় যোগ দিলেন তিনি। জানিয়ে রাখা প্রয়োজন, এর আগেও কলকাতার হয়ে বহু ম্যাচ খেলেছেন রায়ান। ফলে পুরনো সৈনিককে নতুন ভূমিকায় স্বাগত জানাতে পেরে আপ্লুত KKR এর ম্যানেজার ভেঙ্কি মাইসোর।

Leave a Comment