সহেলি মিত্র, কলকাতা: নিম্নচাপ সরে গিয়েছে তো তাতে কী! বাংলা জুড়ে বর্ষার দাপট অব্যাহত রয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার ফলে সকাল থেকেই বাংলার একাধিক জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে সর্বত্রই। বৃহস্পতিবার থেকেই কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আজ শুক্রবারও সারাদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। জায়গায় জায়গায় জল জমে রয়েছে। আজও একই অবস্থা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আর সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ মাসের শেষেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। এদিন বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর।
আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বললে, গড় সমুদ্রপৃষ্ঠে অবস্থানরত মৌসুমী অক্ষরেখা বর্তমানে জয়সলমীর, রাইসেন পশ্চিম মধ্য ছত্রিশগড়ের পশ্চিমাংশ এবং সংলগ্ন বিদর্ভ ও দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের ওপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপের কেন্দ্র অতিক্রম করে এই গোপালপুর পর্যন্ত রয়েছে। সেখান থেকে এটি দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশের দিকে প্রসারিত রয়েছে এই মৌসুমী অক্ষরেখা গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ শুক্রবার সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আজ মাসের শেষে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ শনিবার মাসের শুরুতেই কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া সে সম্পর্কে। প্রথমেই আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে এদিন ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে এদিন নোটের ওপর সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পুরুলিয়া, হাওড়া,কলকাতা জেলায়।