=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নতুনত্ব স্বাদ উপভোগ করতে বাড়িতেই বানিয়ে ফেলুন গোলমরিচ কাতলা, রইল রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: মাছ ছাড়া বাঙালির খাবার যেন একদমই অসম্পূর্ণ। তিন বেলা মাছ (Fish) চাই-ই চাই। বাড়িতে যদি রুই কাতলা আসে তাহলেই অনেকেই হয়ত পাতলা ঝোল কিংবা জিরে বাটার ঝোল রাঁধেন। কেউ বা আবার কাতলা মাছ, পেঁয়াজ দিয়ে দই-কাতলা হিসেবে বানিয়ে খায়, কিন্তু রোজ রোজ একঘেয়েমি খাবার খেতে একদমই ভালো লাগে না। তাই স্বাদবদল করতে বানিয়ে ফেলুন গোলমরিচ কাতলা (Golmorich katla)। রইল রেসিপি।

উপকরণ

গোলমরিচ কাতলা বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল — কাতলা মাছ, পাতিলেবু, গোলমরিচ গুঁড়ো, নুন, আদা, রসুন, গোটা ধনে, সাদা জিরে, গোটা গোলমরিচ, দারচিনি, গোটা গরমমশলা, পেঁয়াজ বাটা, নুন, টক দই, চিনি,

রান্নার পদ্ধতি

বাজার থেকে আনা কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে সেগুলি পাতিলেবু, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে অন্তত ৫ থেকে ১০ মিনিট। এরপর একটি কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করে রাখা কাতলা মাছ গুলোকে এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। এবার একটি ব্লেন্ডারে কয়েক টুকরো আদা, রসুন, গোটা ধনে, সাদা জিরে এবং সামান্য জল নিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে।

আরও পড়ুন: পুঁইশাক আর মাছের মাথা দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন দুর্দান্ত কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে গোটা গরম মসলা এবং দারচিনি ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ বাটা ঢেলে দিতে হবে। ভালো করে নাড়াচারা দিয়ে ওর মধ্যে আদা রসুনের মিশ্রণটা ঢেলে দিতে হবে। মশলা কষানোর সময় টক দই ভালো করে ফেটিয়ে ওর মধ্যে ঢেলে দিতে হবে। এই সময় সামান্য গরম জল ঢেলে নিতে হবে। সবটা ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে মশলা হিসেবে একে একে দিয়ে দিতে হবে নুন ও চিনি দিয়ে দিতে হবে। শেষের দিকে নামানোর সময় সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি গোলমরিচ কাতলা।

Leave a Comment