=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শেহবাজকে সরানোর ছক! পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন মহসিন নকভি, রাষ্ট্রপতি হবেন মুনির?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রীর আসন থেকে সরানো হতে পারে শেহবাজ শরীফকে (Pakistan PM Change)। এই আশঙ্কা অবশ্য দানা বেঁধেছিল অনেক আগেই। নতুন করে সেটাই আবার মাথাচাড়া দিয়ে উঠল। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রীকে চেয়ার থেকে সরাতে দেশটির সংবিধানের 28তম এবং 29তম সংশোধনী আনার চেষ্টা করছেন খোদ সেনাপ্রধান আসিম মুনির।

শরীফকে সরিয়ে দিলে কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী?

পাকিস্তানের সিংহাসন থেকে যে শেহবাজ শরীফকে সরিয়ে দেওয়া হতে পারে সেই জল্পনা বেড়েছিল অনেক আগেই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গত 30 জুলাই, এক অনুষ্ঠানে অংশ নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নিজে জানিয়েছিলেন, “দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে।” পাকিস্তানের আইন-শৃঙ্খলা, শাসন ব্যবস্থা যাঁর হাতে সেই স্বরাষ্ট্রমন্ত্রীই যখন বলছেন দেশটির শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এ থেকে বোঝাই যায় বড়সড় কিছু ঘটতে চলেছে পশ্চিমের দেশে!

যে কথা না বললেই নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরের দিন অর্থাৎ 31 জুলাই, সাংবাদিক সম্মেলন করে পাকিস্তান সেনাবাহিনী। সেই সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাক সেনার মিডিয়া উইংয়ের প্রধান, ডিজিআইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তাঁকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি একেবারে খোলাখুলি জানান, “পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সুশাসন অপরিহার্য। আর এমন বক্তব্যের পরই পাকিস্তানে বেড়েছে রাজনৈতিক উত্তেজনা।

অবশ্যই পড়ুন: বাড়ছে ৪০টি ট্রেন, দিল্লি-হাওড়া রুটে ৯৭৬ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিল রেল

পশ্চিমের দেশের সাংবাদিকদের একাংশ মনে করছেন, এবার শেহবাজ শরীফের পতন নিশ্চিত। বলাই বাহুল্য, পাকিস্তানের বেশ কয়েকটি রাজ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বালুচিস্তানের মতো প্রদেশে পাক সেনাবাহিনী ইতিমধ্যেই অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ হারিয়েছে।

এমতবস্থায়, মুনিরের নেতৃত্বে পাকিস্তানের সেনাবাহিনী সংবিধানের 28 ও 29 নম্বর সংশোধনী বাস্তবায়ন করতে পারে। এর প্রধান উদ্দেশ্য হল, দেশটির প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে স্থানীয় সরকার এবং নির্বাচনী নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা। পাক বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, এই সংশোধনীর মধ্যে দিয়েই শরীফকে সরিয়ে প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নকভি। অন্যদিকে রাষ্ট্রপতির দায়িত্ব পেতে পারেন মুনির।

Leave a Comment