=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অভিষেকের বিদেশযাত্রা নিয়ে এবার কলকাতা হাইকোর্টকে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে উচ্চ আদালতের নির্দেশে খুশি না হওয়ায় সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) দ্বারস্থ হন অভিষেক। আর তারপরেই এবার অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টকে বিশেষ নির্দেশ দিল শীর্ষ আদালত। সোমবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়ে দিল, আগামী এক সপ্তাহের মধ্যে অভিষেকের বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে হাইকোর্টকে।

অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সোমবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চে উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা। আর সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতিদের পর্যবেক্ষণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে হাইকোর্টকে। এ প্রসঙ্গে আদালতের ডিভিশন বেঞ্চ জানায়, “আমরা হাইকোর্টকে অনুরোধ করব আগামী এক সপ্তাহের মধ্যে মামলাটির শুনানি করা হোক।”

বলাই বাহুল্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা সংক্রান্ত মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রয়েছে। এর আগে, হাইকোর্টের বিচারপতি জানতে চেয়েছিলেন, অভিষেক চোখের চিকিৎসার জন্য কলকাতার কোনও চোখের হাসপাতাল থেকে পরামর্শ নিয়েছেন কিনা। এ নিয়ে অভিষেকের আইনজীবী জানান, তাঁর মক্কেলের চিকিৎসা চলছে আমেরিকায়। সেখানে চিকিৎসা করাতে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে না রাজ্য।

অবশ্যই পড়ুন: ভুল SMS আসায় মিস বন্দে ভারত, যাত্রীদের টিকিটের পুরো টাকা ফেরত দিল রেল

এদিকে, রাজ্যের পক্ষের আইনজীবী জানান, অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা রুজ হয়েছে। এমন পরিস্থিতিতে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তের সমস্যা হতে পারে। সমস্ত পক্ষের সওয়াল শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার বড় কোনও হাসপাতালের চক্ষু বিভাগে আগে নিজের চোখ দেখাতে হবে। সেখানে যদি প্রয়োজনীয় চিকিৎসা না হয় এবং চিকিৎসকরা জানান এই চিকিৎসার জন্য বিদেশে যাওয়া ছাড়া উপায় নেই সে ক্ষেত্রে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা যাবে। এবার সেসব নিয়েই হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর নির্দেশ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Leave a Comment