=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাথে বৈঠক NCPI সাংসদদের, কোন বিষয়ে হল আলোচনা?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনে খান খান হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একদল মমতার সঙ্গ ছেড়ে যোগ দিয়েছেন NCPI দলে। আরেকদল গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। গুটি কয়েক পড়ে রয়েছেন কালীঘাট তৃণমূলে। এদিকে ইউসুফ পাঠান, আবু তাহেরদের কালীঘাট তৃণমূলে ফিরে আসা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই আবহেই দিল্লিতে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাথে বৈঠকে বসলেন তৃণমূল ত্যাগী NCPI সাংসদরা। কয়েকটি বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে, ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সাংসদদের।

মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাথে কোন বিষয়ে আলোচনা সারলেন সাংসদরা?

মঙ্গলবার, দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে NCPI সাংসদদের যে বৈঠক হতে পারে সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূল ছেড়ে যাওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়। একজন দলনেতা হিসেবে তিনি জানিয়েছিলেন, তাঁরা অনেক আগেই শরিক হিসেবে NCPI তে থেকে NDA কে সমর্থন করেছিলেন। তবে সাংসদদের কেন্দ্রে যাওয়া থেকে শুরু করে পাড়ায় ঢোকা নিয়ে কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে। সেই সব সমস্যা নিয়েই মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে চান তাঁরা।

এদিন, শুভেন্দু অধিকারীর সাথে দেড় ঘন্টারও বেশি সময় বৈঠকের পর বেরিয়ে এসে মথুরাপুরের সাংসদ বাপি হালদার জানিয়েছেন, “আগেই NDA কে সমর্থন করার কথা জানিয়েছিলাম। দলের তিনজন সাংসদের ব্যক্তিগত কিছু সমস্যা ছিল। সেসব নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন তাঁরা। মুখ্যমন্ত্রীও প্রত্যেকের কথা শুনেছেন।” এদিন বাপি হালদার একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছেন, আর কোনও নতুন বিতর্ক নেই।

অবশ্যই পড়ুন: না করলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ড, কীভাবে করবেন E KYC? দেখুন

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার পর তাঁরা জানিয়ে দিয়েছেন উন্নয়নের স্বার্থে পাশে আছেন তাঁরা প্রত্যেকেই। মুখ্যমন্ত্রীও তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার একই সুর শোনা গেল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তিনি জানালেন, “রাজ্যের স্বার্থে উন্নয়ন নিয়ে অনেক কথা হয়েছে। দারুণ একটা বৈঠক হল।”

Leave a Comment