=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

EMI দিতে দেরি হলেও নো টেনশন, রিকভারি এজেন্টদের দাদাগিরি বন্ধর নিয়ম আনল RBI

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার থেকে ইএমআই বাকি থাকলেও আর ফোনে হুমকি নয়। এতদিন পর্যন্ত, যদি ইএমআই দিতে দেরি হত, তাহলে সংশ্লিষ্ট সংস্থা ফোনে অশালীন হুমকি দেওয়া থেকে শুরু করে ভয় দেখানোর মতো পরিস্থিতি তৈরি করত। তবে এই সমস্ত গুন্ডামি আর মানসিক হয়রানি বন্ধ করতে এবার বিরাট পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI on EMI)। আরবিআই-র তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ঋণ আদায়ের নামে কোনও গ্রাহকের সম্মান কিংবা ব্যক্তিগত গোপনীয়তা হাতানো যাবে না। নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।

ইএমআই নিয়ে বড় নির্দেশ ভারতীয় রিজার্ভ ব্যাংকের

ভারতীয় রিজার্ভ ব্যাংক নতুন নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়েছে, ইএমআই দিতে দেরি হলে আর সংশ্লিষ্ট সংস্থা, ব্যাংক কর্মী কিংবা রিকভারি এজেন্ট ফোন করে হুমকি, অশালীন ভাষা বা মানসিক চাপ সৃষ্টি করতে পারবে না। পাশাপাশি অচেনা কিংবা লুকানো নাম্বার থেকেও গ্রাহককে ফোন করা যাবে না। পাশাপাশি আত্মীয় কিংবা প্রতিবেশীকেও ফোন করা যাবে না। এমনকি সোশ্যাল মিডিয়ায় গ্রাহকের ছবি বা ব্যক্তিগত তথ্য ছড়িয়ে বিতর্কে ফেলা যাবে না। আর যদি এই নিয়ম অমান্য করা হয় তাহলে সংশ্লিষ্ট ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট পর্যন্ত করে দেওয়া হবে। এই নিয়ম কার্যকর হচ্ছে ২০২৭ এর ১ জানুয়ারি থেকেই।

তবে এক্ষেত্রে আরও উল্লেখ করার বিষয়, ইএমআই দিতে দেরি হলে শুধুমাত্র সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যেই গ্রাহককে ফোন করা যাবে। তবে গ্রাহকের সম্মতি মিললেই এর বাইরে কথা বলা যাবে। পাশাপাশি কোনও এজেন্টকে যদি সেই গ্রাহকের বাড়িতে পাঠাতে হয় তাহলে তার একদিন আগে অন্তত ব্যাংককে মেসেজ বা ইমেইলের মাধ্যমে সেই গ্রাহককে অবহিত করতে হবে। তাছাড়া রিকভারি এজেন্টের পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদনপত্র ছাড়া গ্রাহকের বাড়ি যাওয়া যাবে না।

আরও পড়ুন: বিধানসভায় বলতে না দেওয়ার অভিযোগ, কুণাল ঘোষের মামলা খারিজ করল হাইকোর্ট

এর পাশাপাশি ঋণ সংক্রান্ত যোগাযোগের কল রেকর্ড ব্যাংক কর্তৃপক্ষকে নূন্যতম ৬ মাস সংরক্ষণ করে রাখতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। আর যদি এই নিয়মের বাইরে গিয়ে কোনও গ্রাহককে অযথা হয়রানি করা হয় তাহলে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এছাড়া অভিযোগ নিষ্পত্তি পোর্টালে আধিকারিকদের বিবরণ জমা দিতে হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment