=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মন্দারমণিতে গোয়ার ধাঁচে বিশ্বমানের “সানবার্ন ফেস্টিভ্যাল”, কবে জানুন

অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: এবার মন্দারমনি জায়গা করে নিতে চলেছে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে। কিছুদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার এই বিচে সময় কাটাতে দেখা যায় বলিউডের গ্লামারকুইন সানি লিওনিকে। আর এবার গোয়ার বিশ্ববিখ্যাত নাচ, গান ও ইলেকট্রনিক্স আলোর উৎসব, “সানবার্ন ফেস্টিভ্যাল” (Sunburn Festival)-এর রিলোড সংস্করণটি (Sunburn Reload Mandarmani) অনুষ্ঠিত হতে চলেছে বাংলার এই সৈকত শহরে। চলুন জেনে নেওয়া যাক, মন্দারমনির সানবার্ন ফেস্টিভ্যালের সময়সূচী সহ যাবতীয় তথ্য। 

সানবার্ন ফেস্টিভ্যাল কী?

এশিয়ার সর্ববৃহৎ ইলেকট্রনিক ড্যান্স মিউজিক বা ইডিএম (EDM) উৎসব হল সানবার্ন ফেস্টিভ্যাল। নাচ গান ও বিনোদনের এক দুর্দান্ত মিশেল সারা পৃথিবীর দর্শকদের আকর্ষণ করে টেনে আনে সমুদ্র তীরে। এই উৎসবে মার্টিন গ্যারিক্স, ডিজে টিয়েস্টো, ডেভিড গুয়েটা, আরমিন ভ্যান বুরেনের মতো বিশ্ববিখ্যাত ডিজে এবং ইডিএম শিল্পীরা পারফর্ম করে গেছেন। আমোদ ও তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর এই উৎসবটি প্রতিবছর গোয়া বিচে অনুষ্ঠিত হয়। পাশাপাশি, এবছর সানবার্ন ফেস্টিভ্যালের ‘রিলোড’ সংস্করণটি আয়োজিত হতে চলেছে মন্দারমণি সমুদ্র সৈকতে। 

আরও পড়ুন: পুজোর আগেই গেরুয়াতে সাজল রবীন্দ্র সদন, বদলে গেল ফলকের রং

আয়োজকরা ‘কে সি ভিউ রিসর্ট’-কে বেছে নিয়েছেন সানবার্ন ফেস্টিভ্যালের জন্য। উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ অগাস্ট। দুপুর ১২ টা থেকে শুরু হবে, আর শেষ হবে রাত ১০টায়। মন্দারমণিতে আয়োজিত এই ফেস্টিভ্যালে পারফর্ম করতে আসছেন ডিজে রুদ্র (Dj Rudra), ডিজে হুদিনি (Dj Houdini), ডিজে সারটেক (Dj sartek), ডিজে কিচ (Dj Kichh) এবং ডিজে স্টিভ (Dj Steve)। 

আরও পড়ুন: ৭৯ নাকি ৮০, ২০২৬-এ কত তম স্বাধীনতা দিবস? দেখে নিন হিসাব

এই ফেস্টিভ্যালের টিকিট বুক করতে পারবেন ‘বুক মাই শো’ (BookMyShow)-তে। সাধারণ টিকিটের দাম ১,৪৯৯ টাকা, আর প্রিমিয়াম এক্সপেরিয়েন্স চাইলে খরচ করতে হবে ৩,৯৯৯ টাকা। তবে উৎসবে যোগ দেওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। মন্দারমনিতে আয়োজিত সানবার্ন রিলোড বিশাল ও অত্যাধুনিক স্টেজ ডিজাইনের সঙ্গে, নাচ, গান, দুর্দান্ত লেজার, লাইট শো, গ্ল্যামার আর লাইফস্টাইলের এক মিলনমেলা হতে চলেছে। এই আন্তর্জাতিক মানের ফেস্টিভ্যালের সাথে মন্দারমনি এবার বিশ্ব পর্যটনের মানচিত্রে নিজের একটা স্বতন্ত্র জায়গা করে নিল। 

Leave a Comment