=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলাতে এবার NPS? উঠে যেতে পারে পুরনো পেনশন ব্যবস্থা

সহেলি মিত্র, কলকাতা: পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এবার কেন্দ্রের ধাঁচে আরো একটি স্কিম হয়তো বাংলায় চালু হতে পারে বলে খবর। বাংলা চালু হতে পারে ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস (NPS)। এই নিয়ে বর্তমানে জোর কদমে আলোচনা চলছে বলে খবর। যদি এই স্কিম বাংলায় লাগু হয় তাহলে কয়েক লক্ষ সরকারি কর্মী ব্যাপকভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। ফলে আপনিও যদি একজন সরকারি কর্মী হয়ে থাকেন তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

পশ্চিমবঙ্গেও কি চালু হবে এনপিএস?

কেন্দ্রীয় সরকারের ধাঁচে পশ্চিমবঙ্গেও রাজ্য সরকারি কর্মীদের জন্য পুরনো পেনশন (Pension) ব্যবস্থা তুলে নিউ পেনশন সিস্টেম (NPS) চালুর ইঙ্গিত মিলেছে। শুক্রবার শহরের এক অনুষ্ঠানে পেনশন নিয়ন্ত্রক সংস্থা PFRDA-র চেয়ারম্যান এস. রামন বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কেন্দ্র ও অধিকাংশ রাজ্যে NPS চালু রয়েছে এবং “ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সরকারও এটি চালু করবে।”

কতটা উপকৃত হবেন সরকারি কর্মীরা?

তবে এই সম্ভাবনা ঘিরে সরকারি কর্মীদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাঁদের মতে, পুরনো পেনশনের তুলনায় NPS-এ অবসরকালীন সুবিধা কম হতে পারে। পাশাপাশি বাজারনির্ভর এই ব্যবস্থায় অবসর জীবনের সঞ্চয় কতটা নিরাপদ থাকবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও এস রামনের দাবি, বাজারভিত্তিক হলেও গত ১৫ বছরে NPS-এ গড়ে ৯–৯.৫% রিটার্ন মিলেছে।

আরও পড়ুনঃ মিলবে অতিরিক্ত টাকা, আবাস নিয়ে সুখবর শোনাল পশ্চিমবঙ্গ সরকার

এদিকে কেন্দ্রীয় সরকার স্পষ্ট করেছে যে, ইউনিফাইড পেনশন স্কিম (ইউপিএস)-এ বর্তমানে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা তাদের নেই। এই স্কিমটি, যা ১ এপ্রিল, ২০২৫ থেকে ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস)-এর বিকল্প হিসেবে কার্যকর রয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তার বর্তমান রূপেই চালু থাকবে। এই বিষয়ে সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে, ইউপিএস হলো এনপিএস-এর আওতাভুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বিকল্প ব্যবস্থা এবং এটি পরিবর্তন বা সংশোধনের জন্য সরকারের কোনো প্রস্তাব বিবেচনাধীন নেই। যাইহোক,  এখন প্রশ্ন, পশ্চিমবঙ্গে আদৌ NPS চালু হবে কি না এবং হলে সরকারি কর্মীদের প্রতিক্রিয়া কী হবে।

Leave a Comment