“IPL আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে পার্থক্য আছে” বৈভবকে বাস্তব বোঝালেন রাহানে!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর আন্তর্জাতিক ক্রিকেটেও কামাল দেখাচ্ছেন ভারতের 15 বছর বয়সি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। যদিও শুরুটা একেবারেই ভাল হয়নি তাঁর। গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করার পর গোটা সিরিজে মাত্র 42 রান করতে পেরেছিলেন তিনি। যদিও জিম্বাবুয়ে সিরিজের পা রেখে সেই অপ্রাপ্তি পূরণ করেছিলেন বৈভব। এবার সেই খুদে ক্রিকেটারকে নিয়ে বড় মন্তব্য করলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।

বৈভবকে সতর্ক করলেন রাহানে

সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্কা রাহানে। আর তারপরই স্টিক টু ক্রিকেট নামক একটি পডকাস্টে হাজির হয়ে ভারতীয় দলের একাধিক বিষয়ে তুলে ধরেন তিনি। সেখানে কথা বলতে বলতেই ওঠে বৈভব সূর্যবংশীর প্রসঙ্গ। ডেভিড লয়েড, ফিল টাফনেল এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক এমনকি মাইকেল ভনদের উপস্থিতিতেই বৈভব প্রসঙ্গেও মুখ খোলেন তিনি।

রাহানেকে বলতে শোনা যায়, “আমি এখনই বৈভব সূর্যবংশীর উপর কোনও চাপ দিতে চাই না, কারণ মানুষ ইতিমধ্যেই তাঁকে নিয়ে অনেক আলোচনা করছেন। সে সবেমাত্র দুটো IPL মরসুম খেলেছে। IPL আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। আপনি যখন দেশের হয়ে খেলবেন আপনার উপর অনেক বেশি চাপ থাকবে। IPL এ 4-5 ওভারে 70 রান তাড়া করা খুব সহজ, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এটা অত্যন্ত কঠিন কাজ।”

অবশ্যই পড়ুন: হরমুজের চিন্তা নেই, এই দেশ থেকে সবচেয়ে বেশি LPG আমদানি করল ভারত

এদিন বৈভবকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে তফাৎ বুঝিয়ে রাহানে স্পষ্ট করে জানালেন, কোনও চাপ না নিয়েই বৈভব সূর্যবংশী নিজের মতো স্বাধীনভাবে খেলা চালিয়ে যাক। বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে জল্পনা বেড়েছিল হয়তো ভারতীয় টেস্ট দলে দেখা যেতে পারে বৈভবকে। সূর্যবংশী টেস্ট ক্রিকেটে খেলুক এমন ইচ্ছে প্রকাশ করেছেন খোদ ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরও। তাঁর কথায়, “বয়স এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বৈভবও ক্রিকেটে সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে শিখবে।”

Leave a Comment