=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্যবহার করবে সেনাবাহিনী, ভারত থেকে ২.৩ টন টিয়ার গ্যাসও কিনল বাংলাদেশ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপ্রস্তুতকারক পরিস্থিতি মোকাবিলা করতে বা বড় ধরনের জমায়েত ছত্রভঙ্গ করতে ব্যবহার হবে এমন 2.3 টন টিয়ার গ্যাস (Tear Gas) আমদানি করল বাংলাদেশ (Bangladesh)। কিন্তু কোথা থেকে? কাছের প্রতিবেশী ভারত আবার কে। বাংলাদেশের সংবাদমাধ্যম, দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পৌঁছেছে 2.3 টন টিয়ার গ্যাসের শেল। গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায়, বেনাপোল স্থলবন্দর থেকে যশোরের সেনাবাহিনী ক্যান্টনমেন্টে পাঠানো হয় সেই টিয়ার গ্যাসগুলি।

ভারত থেকে টিয়ার গ্যাস কিনল বাংলাদেশ

বাংলাদেশের ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনেক আগে থেকেই ভারতীয় সংস্থার কাছ থেকে টিয়ার গ্যাস কেনার পরিকল্পনা করছিল বাংলাদেশ। সেই মতোই, যাবতীয় আলোচনার পর চুক্তি মেনে বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ টিয়ার গ্যাস পাঠিয়েছে নয়া দিল্লি। ইতিমধ্যেই সেই খবর নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন। তিনি জানিয়েছেন, বন্দর থেকে ইতিমধ্যেই ভারতীয় টিয়ার গ্যাস পৌঁছে গিয়েছে যশোর ক্যান্টনমেন্টে।

রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সংস্থা নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড বিশেষ চুক্তির অধীনে বাংলাদেশকে 145টি কাঠের বক্সে 2.3 টন টিয়ার গ্যাসের শেল পাঠিয়েছে। জানা যাচ্ছে, ভারত থেকে যাওয়া ওই চালান বন্দরে যাবতীয় প্রক্রিয়া শেষ করে যশোরের ক্যান্টনমেন্টে পৌঁছানোর পর আগামীকাল অর্থাৎ 9 আগস্ট ঢাকায় পৌঁছবে।

অবশ্যই পড়ুন: “IPL আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে পার্থক্য আছে” বৈভবকে বাস্তব বোঝালেন রাহানে!

প্রসঙ্গত, শেখ হাসিনার পতনের পর মহম্মদ ইউনূস জামানায় ভিন্ন খাতে বয়ে যায় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক। সম্পর্কের সেই দুরবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়নি দুই প্রতিবেশীর। এরই মাঝে তারেক রহমানের আমলে ভারত থেকে নানান পণ্য আমদানি করতে শুরু করেছে ওপার বাংলা। আশা করা যাচ্ছে, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে দিল্লি এবং ঢাকার দ্বিপাক্ষিক বাণিজ্য আবার আগের পর্যায়ে পৌঁছবে!

Leave a Comment