প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক APAAR আইডি, কীভাবে বানাবেন জানুন

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য রইল বড় খবর। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং সমস্ত তথ্য একসঙ্গে সংরক্ষিত করতে বাধ্যতামূলক করা হচ্ছে ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্ট আইডি। আর সেই কারণেই জাতীয় শিক্ষানীতি ২০২০ এর আওতায় চালু হয়েছে আপার আইডি (APAAR ID)। এমনকি পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের তরফ থেকে এ বিষয়ে প্রত্যেকটি পড়ুয়াদের জন্য নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আপার আইডি তৈরি করা বাধ্যতামূলক। কিন্তু কীভাবে বানাবেন এই আইডি?

পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক আপার আইডি

প্রথমেই জানিয়ে রাখি, আপার আইডি বা APAAR এর পুরো কথা হল Automatic Permanent Academic Account Registry। এটি প্রত্যেক শিক্ষার্থীর জন্য ১২ সংখ্যার একটি ভিন্ন আইডেন্টিটি নম্বর। এমনকি এতে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষা কিংবা কর্মজীবন পর্যন্ত সমস্ত তথ্য সংরক্ষিত থাকে। পাশাপাশি এতে শিক্ষার্থীর নাম থেকে শুরু করে ঠিকানা, প্রত্যেকটি শ্রেণীর রেজাল্ট, মার্কশিট, স্কলারশিপ, ভর্তির রিসিপ্ট সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকে। এমনকি এটিকে সরাসরি ডিজিলকারের সাথে লিঙ্ক করে রাখা যায়। ফলে সেখানে আধার কার্ডের নম্বর বসালেই সমস্ত তথ্য সামনে আসে।

কীভাবে তৈরি করবেন আপার আইডি

এই আপার আইডি সরাসরি নিজের ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে অনলাইনেই তৈরি করে নেওয়া যায়। এর জন্য কোনও সাইবার ক্যাফেতে গিয়ে লাইন দেওয়ার দরকার পড়ে। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • সর্বপ্রথম UDISE+ অফিসিয়াল পোর্টালে ভিজিট করুন।
  • এরপর পোর্টাল থেকে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • এরপর স্টুডেন্ট মডিউল সেকশনে ভিজিট করে আধারের তথ্য এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য ইনপুট করতে হবে।
  • এরপর সেই শিক্ষার্থীর বায়োমেট্রিক কিংবা ডেটা ব্যবহারের জন্য অভিভাবকের কাছ থেকে একটি সম্মতিপত্র নেওয়া হবে।
  • এবার সমস্ত তথ্য সঠিকভাবে ইনপুট করে আধার ভেরিফিকেশন করলেই ১২ সংখ্যার একটি ইউনিট আপার আইডি জেনারেট হয়ে যাবে সেই শিক্ষার্থীর জন্য।
  • এরপর আপনি ওই কার্ডটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারেন।

জানিয়ে রাখি, কোনও পড়ুয়ার তার পড়াশোনা বা কেরিয়ারের বিভিন্ন ধাপে যেতে গেলে আপার আইডি বাধ্যতামূলক। কারণ, এই আইডি কার্ডে এক স্কুল থেকে অন্য স্কুলে কিংবা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রান্সফারের সমস্ত তথ্য নিবন্ধিত থাকে। পাশাপাশি সমস্ত ডিগ্রি সার্টিফিকেট ইস্যু করা থাকে এই একটিমাত্র আইডি কার্ডে। এছাড়াও সরকারি বা বেসরকারি বিভিন্ন স্কলারশিপের আবেদন বা যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় এই আপার আইডির মাধ্যমে।

Leave a Comment