উন্নত ফিচার্সের সাথে দারুণ লুক! আসছে বাজার কাঁপানো ৭ সিটার

সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার চিন্তাভাবনা করছেন? ভাবছেন 7 সিটার (7 Seater) গাড়ি কিনবেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। আসলে বিগত বেশ কয়েক বছরে ভারতের বাজারে 7 সিটার গাড়ির বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। কারণ, এই সেগমেন্টে এখন সাশ্রয়ীর পাশাপাশি বিলাসবহুল কিছু মডেল রয়েছে। হ্যাঁ, মারুতি সুজুকি থেকে শুরু করে টাটা কিংবা মাহিন্দ্রার মতো কোম্পানিগুলি এই সেগমেন্টে এখন আধিপত্য বিস্তার করছে। তবে এরই মধ্যে বেশ কয়েকটি নতুন মডেল বাজারে আসার পরিকল্পনা রয়েছে। যেগুলি সহজেই বাজেট সেগমেন্টের মধ্যে টেক্কা দিতে পারে। কোন কোন গাড়ি? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

MG Hector Hawk

JSW MG মোটর ইন্ডিয়া আগামী 28 আগস্ট Hector Hawk মডেলটি লঞ্চ করবে বলে অনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এটি একটি নতুন তিন সারি বিশিষ্ট এসইউভি। এটি বিদেশে বিক্রি হওয়া জনপ্রিয় একটি মডেলের উপর ভিত্তি করেই তৈরি বলে জানা গিয়েছে। এই গাড়িটিতে থাকবে 1.5 লিটার ন্যাচারালি অ্যাচপিরেটেড পেট্রোল ইঞ্জিন, এবং একটি 20.5 kWh ব্যাটারি প্যাক থাকবে। যেটি সরাসরি 197 bhp পাওয়ার এবং 230 Nm টর্ক বন্ধ করতে পারবে। এমনকি ইলেকট্রিক মোডে ব্যাটারিটি সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে।

Kia Sorento Hybrid

দ্বিতীয় যে গাড়িটি নিয়ে আলোচনা করব, সেটি হল কিয়া মোটরসের Sorento Hybrid। এটিও একটি তিন সারির এসইউভি। এই মডেলটিতে 1.6 লিটার টার্বোচার্জড পেট্রোলের শক্তিশালী হাইব্রিড পাওয়ারট্রেন ইঞ্জিন থাকবে বলেই জানানো হয়েছে। এমনকি এটি 230 Ps পাওয়ার উৎপন্ন করতে পারবে। পাশাপাশি এটিতে রয়েছে 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার বক্স। সাথে দুটি 12.3 ইঞ্চি ডিসপ্লে, একটি লেভেল 2 ADAS, প্যানোরামিক সানরুফ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল থাকবে।

Hyundai Ni1i

Hyundai Ni1i কোডনামে এবার একটি নতুন 7 সিটার গাড়ি লঞ্চ হবে বলেই খবর। এটি বিশেষভাবে ভারতীয় বাজারের জন্যই তৈরি করা হচ্ছে। আশা করা যাচ্ছে, এই মডেলটি আগামী 2028 সালে লঞ্চ হবে। তবে এখনও এর ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি। তবে নতুন প্রজন্মের মডেলের সঙ্গে এই গাড়ি অনেক যন্ত্রাংশ শেয়ার করতে পারে। এছাড়া এতে নতুন Hyundai এর 1.5 লিটার শক্তিশালী হাইব্রিড পেট্রোল পাওয়ারট্রেন ব্যবহার করার সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন: ট্রান্সফার হয়নি পিএফ অ্যাকাউন্ট, হচ্ছে না উৎসশ্রী পোর্টালে আবেদন, দাবি শিক্ষকদের

Tyota Hyrider 7 Seater

7 সিটার সেগমেন্টে শেষ যে গাড়িটি নিয়ে আলোচনা করব তা হল Tyota Hyrider। এই গাড়িটিতে একটি 1.5 লিটার স্ট্রং হাইব্রিড এবং মাইলন্ড হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হতে পারে বলেই দাবি করছে বেশ কিছু রিপোর্ট। পাশাপাশি এতে থাকবে বড় হুইলবেস। এবং অতিরিক্ত এক সারির আসন। এছাড়া এর স্টাইলে কিছু পরিবর্তন করা হতে পারে।

Leave a Comment