নেপালে ভারতের আধিপত্য! চিনা রাষ্ট্রদূতের আগে ভারতীয় দূতকে ডাকলেন বালেন শাহ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত এবং চিনের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করতে চলেছেন নেপালের (Nepal) নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ (Balen Shah) । ইতিমধ্যেই সেই খবর নিশ্চিত করেছে নেপালের সংবাদমাধ্যম। কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী, 100 দিনেরও বেশি নেপালের নব্য প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার পর অবশেষে প্রথমবারের মতো ভারত এবং চিনের মতো দুই কাছের প্রতিবেশীর রাষ্ট্রদূতদের সাথে একান্তে কূটনৈতিক বৈঠকে অংশ নিতে চলেছেন বালেন।  অনেকেই মনে করছেন, ভারত ও নেপালের কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে এই বৈঠক অত্যন্ত কার্যকরী হতে চলেছে।

প্রথমে ভারতীয় রাষ্ট্রদূতের সাথে বৈঠক সারবেন বালেন

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার সকালে প্রথমে ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সাথে বৈঠক করবেন প্রতিবেশী দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ। এদিন ভারতীয় প্রতিনিধির সাথে বৈঠক হয়ে গেলে পরবর্তীতে চিনের রাষ্ট্রদূত ঝাং মাওমিংয়ের সাথে একান্তে বৈঠকে বসবেন নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী। শোনা যাচ্ছে, ওই বৈঠকে ভারত এবং চিন দুই দেশের সাথে নেপালের বর্তমান সম্পর্ক নিয়ে আলোচনা করার সাথে সাথে আগামীতে এই সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়েও বিস্তর আলোচনা হবে।

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, নেপালের নতুন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক চলাকালীন ভারত এবং চিনের রাষ্ট্রদূতরা নিজ নিজ দেশের বর্তমান সরকারের পক্ষ থেকে দেওয়া বার্তা রাখবেন সেখানে। একই সাথে ওই বৈঠকে নেপালের প্রধানমন্ত্রীর তরফে ভারতের উদ্দেশ্যে দেওয়া যাবতীয় বক্তব্য এবং বার্তা জানাবেন নয়াদিল্লি ও বেইজিংকে। বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, প্রথমবারের মতো দুই কাছের প্রতিবেশীর সাথে বালেনের বৈঠক ভবিষ্যতের জন্য সব পক্ষের কাছে তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

অবশ্যই পড়ুন: এই কাজ করলে জমা পড়বে না আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন, আগে জেনে নিন

উল্লেখ্য, নেপালের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই একাধিক কঠিন সিদ্ধান্তের জন্য বিতর্কের মুখে পড়েছেন বালেন শাহ। যদিও চাপের মুখে কিছু কিছু সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন তিনি। মাঝে জল্পনা বেড়েছিল, ভারত সফরে আসবেন নেপালের নতুন প্রধানমন্ত্রী। যদিও সেই জল্পনা দীর্ঘস্থায়ী হয়নি। ভারতের পাশাপাশি এখনও প্রতিবেশী দেশ চিনেও সফর করেননি শাহ।

Leave a Comment