অনন্যা সরকার, কলকাতা: বর্তমান সময়ে অনেকেই গুরুত্বপূর্ণ নথিপত্রের ডিজিটাল কপি করে রাখতে পছন্দ করেন। বিশেষ করে জন্ম শংসাপত্রের (Birth certificate) মতো নথি অনেক দরকারি কাজে ব্যবহৃত হয়, অথচ সময়ের সাথে সাথে হাতে লেখা বা ছাপা কাগজগুলি নষ্ট হয়ে যায়। তাই অনেকেই বার্থ সার্টিফিকেট ডিজিটাইজ (Digital Birth certificate) করে রাখার প্রয়োজনীয়তা অনুভব করছেন। এতে হার্ড কপি হারিয়ে গেলেও পরবর্তীতেকালে কোনো অসুবিধা হয় না। সহজেই একটি ডিজিটাল কপি সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়া যায়। তাই আপনিও যদি আপনার আধার কার্ড, রেশন কার্ডের মতো বার্থ সার্টিফিকেটেরও ডিজিটাল কপি বানাতে চান তাহলে খুবই সহজেই মাত্র ১০ টাকা খরচ করে এই কাজটি করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে ঘরে বসেই বানিয়ে নেওয়া যায় বার্থ সার্টিফিকেটের ডিজিটাল কপি।
অনলাইনে বানিয়ে নিন বার্থ সার্টিফিকেট
বর্তমানে বিভিন্ন সরকারি পরিষেবার মতো বার্থ সার্টিফিকেট তৈরির প্রক্রিয়াও সহজেই অনলাইনে সম্পন্ন করা যায়। এর জন্য আর বারবার সরকারি অফিসে ছোটার প্রয়োজন নেই। বাড়িতে বসেই নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করা সম্ভব। প্রয়োজনীয় শর্ত পূরণ করলে যেকোনো বয়সের আবেদনকারীরা এই পরিষেবা পেতে পারেন।
আরও পড়ুন: দুয়ারে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৯ জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা, আজকের আবহাওয়া
কীভাবে অনলাইনে জন্ম শংসাপত্রের জন্য আবেদন করবেন?
- অনলাইনে বার্থ সার্টিফিকেট বানানোর জন্য কম্পিউটার বা মোবাইল থেকে প্রথমে ভারত সরকারের নির্ধারিত বার্থ এবং ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পোর্টাল crsorgi.gov.in খুলতে হবে।
- যেসব ব্যক্তি প্রথমবারের জন্য আবেদন করছেন, তাঁদের আগে সাইন আপ (Sign Up) করতে হবে। আবেদনকারীদের নাম ও মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই প্রক্রিয়ায় ইউজারের নামে একটি অ্যাকাউন্ট তৈরি হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইটে লগ-ইন করতে হবে।
- এরপরেই ড্যাশবোর্ডে বার্থ সার্টিফিকেটের অপশন দেখা যাবে। সেখানে গিয়ে অনলাইন ফর্মে আবেদনকারীর নাম, জন্মস্থান, জন্মের তারিখ, বাবা-মায়ের পরিচিতি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে ফিল-আপ করতে হবে।
- এর পরের ধাপে দরকারি নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করে ফর্ম সাবমিট করতে হবে। এরপর পোর্টাল থেকে আবেদনকারীকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে। এই নম্বর দিয়ে সার্চ করে পরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যায়।
আরও পড়ুন: বাড়ি বসেই করুন আধারে মোবাইল নম্বর আপডেট, সহজ পদ্ধতি আনল UIDAI
অনলাইনে জন্ম শংসাপত্রের জন্য আবেদন করতে প্রয়োজনীয় নথিপত্র
যদি কোনও শিশুর জন্মের ২১ দিনের মধ্যে বার্থ সার্টিফিকেটের আবেদন করা হয়, তাহলে সাধারণত ডিসচার্জ সার্টিফিকেট, হাসপাতালের দেওয়া জন্ম-সংক্রান্ত নথি এবং বাবা-মায়ের পরিচয়পত্র দিয়ে আবেদন করা যায়।
তবে যদি প্রাপ্তবয়স্কদের ডিজিটাল বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হয়, তাহলে আরও কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। তার মধ্যে রয়েছে এসডিএমের (SDM) নির্দেশিকা, একটি হলফনামা এবং আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্টের মতো পরিচয়পত্রগুলি। এই আবেদন প্রক্রিয়াটির জন্য আলাদা করে কোনও অর্থ খরচ করতে হয় না। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এসডিএমের নির্দেশিকার জন্য ১০ টাকার একটি স্ট্যাম্পপেপার প্রয়োজন হয়।