=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিজেপি নেতার বাড়ি ঘিরে ফেলল শত শত বাম কর্মী, তুমুল উত্তেজনা চুঁচুড়ায়

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ অর্থাৎ ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘জেল ভরো’ কর্মসূচি চলছে বামফ্রন্টের। ১৪ দফা দাবি নিয়েই তাদের এই আন্দোলন। সরকারের শ্রমিক কৃষক বিরোধী নীতি থেকে শুরু করে শ্রম কোড বাতিল কিংবা সামাজিক সুরক্ষার বিভিন্ন দাবিতে তারা এই আন্দোলনে ডাক দেয়। তবে এই মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তৈরি হয় চরম বিশৃঙ্খলা। এমনকি হুগলির চুঁচুড়ায় (Chinsurah) এক বিজেপি কর্মীর বাড়ি ঘিরে ফেলে শত শত বাম কর্মী সমর্থকরা। এমনকি পুলিশকে দিয়ে ওই বিজেপি কর্মীর বাড়ির ছাদ থেকে গেরুয়া পতাকা খুলিয়ে ফেলে বামেরা। ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য এলাকায়।

সিপিএমের কর্মসূচি নিয়ে উত্তপ্ত চুঁচুড়া

এদিন এই কর্মসূচিতে যোগদান করেন সিপিএমের শত শত কর্মী সমর্থকরা। তবে চুঁচুড়ায় ঘটে বিশৃঙ্খলা। বিজেপি কর্মী শাশ্বত ব্যানার্জির বাড়ির ছাদে ২০১১ সাল থেকে যে গেরুয়া পতাকা উড়ছে, তা খোলার দাবি তোলে বামেরা। তাদের অভিযোগ, বিজেপির ওই কর্মী নাকি মিছিলে ডিম ছুঁড়েছে! সেই দাবি তুলেই ওই বিজেপি কর্মীর বাড়ি ঘিরে ফেলে বামফ্রন্টের দল। এমনকি শেষপর্যন্ত পুলিশ ওই বিজেপি কর্মীর বাড়ির ছাদে উঠে পতাকা খুলতে বাধ্য করেন। শাশ্বত ব্যানার্জির দাবি, “আমরা শাসক নাকি বিরোধী তা নিজেরাই বুঝতে পারছি না।”

তবে পরে ওই বিজেপি কর্মী একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, “আমার বাড়িতে যে গেরুয়া ধ্বজ লাগানো ছিল, সেটা খুলতে হবে এমনই দাবি ছিল বামপন্থীদের। এমনকি পুলিশ তা খুলে দেয়।” তবে বাড়িতে তিনি আরও গেরুয়া পতাকা লাগিয়ে দাবি করেন, “কত খোলাবি? আরও লাগাব এই পতাকা। আমরা হিন্দুর বাচ্চা। রিপোর্টাররা এই সমস্ত খবরগুলি কভার করবে না। এবার ছাদেও আরও পতাকা লাগাব।” এমনকি পরে তিনি ছাদে সেই ঝান্ডা লাগিয়ে স্পষ্ট জানান, “আমি এখানেই আবার ঝান্ডা লাগালাম। যদি কারোর আপত্তি হয় তো আমার সামনে এসে কথা বলুক। আরও কত খুলবেন খুলুন। আমরা আরও লাগাব।”

আরও পড়ুন: ৫০ বছর পর স্বাধীনতা দিবসে বেতার বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, বিশেষ ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের

ঘটনার বিবরণ করতে গিয়ে বিজেপির ওই কর্মী জানান, “আমার বাড়ির ছাদে এই ঝান্ডা থাকে। ২০১১ সাল থেকে কেউ এই ঝান্ডা খোলাতে পারেনি। আজ এখানে বামপন্থীদের কিছু একটা প্রোগ্রাম ছিল। তবে আমার বাড়ির সামনে এসে ওরা বলে যে আমি নাকি ওদের ডিম মেরেছি। আমার কি পাগলা কুত্তায় কামড়েছে নাকি, যে আমি ওদেরকে ডিম মারব? আসল কথা, এদের এই প্রোগ্রামে পুলিশের পারমিশনই ছিল না। আর এটা কোনও পার্টির পতাকা ছিল না। গেরুয়া ধ্বজ ছিল। বামপন্থীদের এই আচরণ আর মেনে নেওয়া যাবে না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

Leave a Comment