=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতের খবর পাঠাতো পাকিস্তানে, ১৫ আগস্টের আগে হাবড়ায় গ্রেফতার ISI-র পাকিস্তানি এজেন্ট

বিক্রম ব্যানার্জী, হাবড়া: 15 আগস্ট, স্বাধীনতা দিবসের আগে দেশে নাশকতার ছক? উত্তর 24 পরগনার হাবড়া (Habra) শহর এলাকা থেকে গ্রেফতার করা হল এক সন্দেহভাজন পাকিস্তানি নাগরিককে (Pakistani Arrested)। ওই পাকিস্তানিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম ওয়াহাব আলম ওরফে রানা রউফ। পুলিশের প্রাথমিক অনুমান, এই পাকিস্তানি গুপ্তচর হিসেবে কাজ করত। সূত্রের খবর, কাঠমান্ডু হয়ে ভারতে প্রবেশ করেছিল সে।

জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও একজনকে গ্রেফতার

সূত্রের খবর, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হওয়ার পর ওই পাকিস্তানি নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হলে উঠে আসে আরও এক ব্যক্তির নাম। তারপরই কলকাতার তপসিয়া থেকে মহম্মদ ইজাজ নামক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই অভিযুক্ত পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর সাথে যুক্ত। সবচেয়ে বড় কথা হাবড়ায় গ্রেফতার হওয়া ওই পাকিস্তানি নাকি পাক সেনার হয়েও কাজ করে।

তদন্তকারীদের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানের নাগরিক রানা কাঠমান্ডু হয়ে ভারতে প্রবেশ করেছিল। জানা গিয়েছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI এর হ্যান্ডলার হিসেবে নেপালের রাজধানী থেকেই যাবতীয় কাজকর্ম চালাতো সে। ধৃত রানার কাজ ছিল ভারতে ঢুকে ভারতের সেনাবাহিনী এবং রেল পরিকাঠামো সংক্রান্ত তথ্য পাকিস্তানে পাঠানো। একইভাবে তপসিয়ায় গ্রেফতার হওয়া ওই ISI এজেন্টও ভারতের যাবতীয় খবর পাচার করতো পাকিস্তানে।

 

অবশ্যই পড়ুন: বড়সড় ক্ষতি হতে চলেছে টিম ইন্ডিয়ার! নেপথ্যে এই একজন প্লেয়ার

শোনা যাচ্ছে, আজ পর্যন্ত বেশ কয়েকবার ভারতে প্রবেশ করে যাবতীয় তথ্য হাতিয়ে পালিয়েছিল অভিযুক্ত রানা। তবে এবার আর শেষ রক্ষা হল না। রাজ্য পুলিশের STF এর হাতে ধরা দিল ওই পাকিস্তানি। এতদিন পর্যন্ত ভারতের কোন কোন তথ্য পাকিস্তানের পাচার করেছে সে, ভারত সরকার এবং সেনাবাহিনী সংক্রান্ত কোন কোন তথ্য সে দেশে পাচার করা হয়েছে সে সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সাথে রানাদের মতো আরও পাকিস্তানি গুপ্তচর বা এজেন্ট বাংলায় লুকিয়ে রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment